Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পিয়াল-স্মরণের নতুন গান
    আনন্দলোক

    পিয়াল-স্মরণের নতুন গান

    Toufiq ApuBy Toufiq Apuনভেম্বর ১২, ২০২৫No Comments2 Mins Read

    আনন্দলোক প্রতিবেদক: বাংলা গানের অঙ্গনে আসছে নতুন এক সুরেলা উপহার ‘বলোনা তুমি কোথায়?’। দ্বৈত রোমান্টিক এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয়শিল্পী পিয়াল হাসান, সঙ্গে নোশিন তাবাসসুম স্মরণ। গানের কথা ও সুরের পেছনে রয়েছেন গীতিকার ও সুরকার কামরুন্নাহার শিপু, আর সুরের মায়াজালকে আরও গভীর করেছেন সংগীতপরিচালক সাব্বির জামান। পূবাইলের মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি। লতা আচারিয়া ও শান সায়েকের যৌথ নির্মাণে ভিডিওটিতে ফুটে উঠেছে প্রেমের সূক্ষè আবেগ, বিচ্ছেদের বেদনাময় ছায়া এবং ভালোবাসার অনন্ত আকুলতা। যে ভিডিওতে পিয়াল হাসান-নোশিন তাবাসসুম স্মরণের সাথে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও অভিনেত্রী জারিন রহমান। গানটির সিনেমাটোগ্রাফিতে আল আমিন। গানটি নিয়ে পিয়াল হাসান বলেন, ‘ভালোবাসা, হারিয়ে যাওয়া আর স্মৃতির মিশেলে সাজানো এই গানের গল্পটি চিত্রায়ণে রোমান্টিকতার আবহ তৈরি করেছে এক সুন্দর অনুভূতির জগৎ। মিষ্টি স্বাদের গানের পাশাপাশি সবার অভিনয়, আবেগ ও দৃষ্টিনন্দন উপস্থাপন গানটিকে করেছে আরও আকর্ষণীয়। আশা করছি, সবার ভালো লাগবে গানটি। এই গানটির আগে আমার একটি গান প্রকাশ হয়েছে; ভ্যালেন্টাইনস ডেসহ আরও ২টি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’ স্মরণ বলেন, ‘পিয়াল ভাইয়ের সাথে আগেও গান করেছি। তিনি গান নিয়ে খুবই খুতখুতে মানুষ। তাই যতœ নিয়ে দুজনে গানটি করেছি। আশা করছি, আধুনিক মেলোডি ও গভীর কথামালার এই গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী হবে।’ আগামীকাল রাত ৯টায় পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে ‘বলো না তুমি কোথায়’।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৩০)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version