Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ
    Lead

    কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ

    DDP DigitalBy DDP DigitalNovember 26, 2025No Comments1 Min Read

    কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

    আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে, রাজধানীর সবচেয়ে বড় বসতিগুলোর মধ্যে একটি কড়াইল। গতকাল বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল, মশারিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আগামীকালও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

    এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশী বিদেশী এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশী-বিদেশী এনজিওগুলো আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্থাপনসহ আর্থিক সহায়তা দিবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version