Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আরব আমিরাতের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেলেন বাংলাদেশের ব্যবসায়ী শাকিব উদ্দিন
    প্রবাসে বাংলা

    আরব আমিরাতের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেলেন বাংলাদেশের ব্যবসায়ী শাকিব উদ্দিন

    Toufiq ApuBy Toufiq ApuDecember 10, 2025No Comments1 Min Read

    ডিডিপি ডেস্ক : বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো. শাকিব উদ্দিন ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দুবাইয়ে ‘গ্লোবাল ট্রেড’ নামের মার্কেটিং প্রতিষ্ঠান এবং রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন।
    দুবাই সরকার তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং স্থায়ী কর্মকাণ্ড বিবেচনায় তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান।
    শাকিব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান আমিরাতে দ্রুত প্রসার লাভ করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া তার ব্যবসার মাধ্যমে উল্লেখযোগ্য রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়, যা দেশের অর্থনীতিতেও অবদান রাখছে।
    ব্যবসার পাশাপাশি শাকিব উদ্দিন বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা শাকিব উদ্দিনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    মালয়েশিয়াতে দশ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

    October 15, 2026

    মালয়েশিয়ায় WSDG ২০২৬-এ বাংলাদেশের তরুণদের সাফল্য

    September 28, 2026

    ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিকে বাংলাদেশের সাফল্য

    July 28, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version