Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রসংশিত রানা বর্তমানের এতদিন কোথায় ছিলে”
    আনন্দলোক

    প্রসংশিত রানা বর্তমানের এতদিন কোথায় ছিলে”

    Toufiq ApuBy Toufiq ApuMarch 4, 2026No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে ছিলেন মিডিয়ার দক্ষ ও মেধাবী পরিচালক রানা বর্তমান। প্রচারের পর থেকেই নাটকটি দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে নির্মাণ, লোকেশন, গল্প, অভিনয় ও আবেগঘন উপস্থাপনার কারণে।
    নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল এবং প্রযোজনা করেছেন সাহেদ চৌধুরী। অভিনয়ে ছিলেন সোহেল মন্ডল, লামিমা লাম, তারিক নেওয়াজ ও হাসি মুনসহ আরও অনেকে। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয় নাটকটিকে দিয়েছে আলাদা প্রাণ। “এতদিন কোথায় ছিলে” নাটকের গল্প আবর্তিত হয়েছে গ্রামবাংলার প্রেক্ষাপটে-মা-সন্তানের আবেগময় সম্পর্ক, ধনী-গরিব বৈষম্য এবং দীর্ঘ প্রতীক্ষার ভালোবাসা নিয়ে। নির্মাতা রানা বর্তমান চমৎকার একটি টুইস্টের মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়েছেন, যা শেষ পর্যন্ত দর্শককে আবেগাপ্লুত করে।
    নাটকটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, হামিং প্রশংসা কুড়িয়েছে। অনেক দর্শক সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, আবহসংগীত গল্পের আবেগকে আরও গভীর করেছে। এনটিভি টেলিভিশনে প্রচারের পর থেকে নাটকটি ইউটিউবে মুক্তি পায় এবং দর্শকদের একটি অংশ ব্যাপক প্রশংসা করেন। তবে প্রশ্ন উঠেছে, এত প্রশংসা সত্ত্বেও ভিউ তুলনামূলক কম কেন? সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দর্শক কি ভালো গল্প দেখা ভুলে যাচ্ছেন? নাকি গ্রামবাংলার গল্পের প্রতি আগ্রহ কমে যাচ্ছে? আবার কেউ মনে করছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিনোদন মাধ্যমের পরিবর্তনের প্রভাবও থাকতে পারে।
    তবে যারা নাটকটি দেখেছেন, তাঁদের ১০০% ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শকদের মতে, এ ধরনের গল্পনির্ভর নির্মাণই বাংলা নাটকের আসল শক্তি।নির্মাতা রানা বর্তমান গ্রামবাংলার আবহ, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণ করেছেন। দর্শকদের অনেকেই মনে করছেন, “গ্রাম আমাদের আত্মা, আমাদের শিকড়। সেই শিকড়কে উপেক্ষা করা মানে ঐতিহ্যকে অস্বীকার করা।” নাটকপ্রেমীদের প্রত্যাশা এ ধরনের গল্পভিত্তিক, আবেগঘন নির্মাণ আরও বেশি তৈরি হোক এবং দর্শকও সেগুলো দেখার অভ্যাসে ফিরে আসুক।
    সব মিলিয়ে “এতদিন কোথায় ছিলে” প্রমাণ করেছে, ভালো গল্প ও আন্তরিক নির্মাণ এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version