Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ২০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা
    Top 4

    বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা

    Toufiq ApuBy Toufiq Apuমে ১৯, ২০২৬No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেয়ার ঘটনায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জয় চৌধুরীর এই হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা অবগত হয়েছেন, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। জয় চৌধুরী শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি, রুহুল আমিনের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে রুহুল আমিন পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এমতাবস্থায়, জয় চৌধুরী তাকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন বলে প্রতীয়মান হচ্ছে।
    শুধু তাই নয়, জয় চৌধুরী গত ১০ মে বিকেলে বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকার এফডিসিতে দায়িত্ব পালন করতে গেলে তাকে বাচসাস নির্বাচনে ‘খেলে দেব’ বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন। বাচসাস এবং বাচসাস-এর সদস্যদের সাথে এহেন ঔদ্ধত্যপূর্ণ ও মাস্তানীসুলভ আচরণ কোনো দায়িত্বশীল চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে কাম্য হতে পারে না। বাচসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক সংগঠনের ভূমিকা পালন করে আসছে। চলচ্চিত্রের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাচসাস-এর সুনাম রয়েছে।

    বাচসাস-এর সভাপতি ও সাধারণ সম্পাদক মনে করেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণে কর্মরত সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কাম্য। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার অপচেষ্টা বরদাশতযোগ্য নয়। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উচিৎ, তার সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত পারস্পরিক দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    হাম চিকিৎসায় জরুরি নির্দেশনা

    মে ১৯, ২০২৬

    বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (সকাল ১০:৫১)
    • ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
    • হাম চিকিৎসায় জরুরি নির্দেশনা
    • বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ
    • বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা
    • ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version