Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ২০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
    আনন্দলোক

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    Toufiq ApuBy Toufiq Apuমে ১৯, ২০২৬No Comments1 Min Read

    আনন্দলোক ডেস্ক: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম উৎসব-এ দেখা যাবে। এই দুই বিগ বাজেটের সিনেমার মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্ল্যাটফর্মটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি।

    তিনি জানান, দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং মুক্তির সব প্রস্তুতিও শেষ। তার ভাষায়, ২১ মে থেকে প্রিন্স ও রাক্ষস-এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। বাংলা ভাষার দর্শকদের জন্য আমরা একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।

    শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। গেল ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে সিনেমাটি উপভোগ করা সম্ভব হয়নি।

    প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। দর্শকরা এবার ওটিটিতে ‘প্রিন্স’-এর আরও পরিপূর্ণ ও উপভোগ্য সংস্করণ দেখতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা

    মে ১৯, ২০২৬

    জলবায়ু পরিবর্তন নিয়ে প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

    মে ১৯, ২০২৬

    নাট্যজন আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধার পর বনানীতে দাফন সম্পন্ন হবে

    মে ১২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (সকাল ১০:৫১)
    • ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
    • হাম চিকিৎসায় জরুরি নির্দেশনা
    • বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ
    • বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা
    • ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version