Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ
    শিক্ষাঙ্গন

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    Toufiq ApuBy Toufiq ApuOctober 7, 2026No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদ। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদ কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপাচার্য নিয়োগদান করেছেন। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

    নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, আলহামদুলিল্লাহ। শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একই সঙ্গে আনন্দ, সম্মান ও এক গভীর দায়িত্ববোধের বিষয়। এই আস্থার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, একটি আবাসিক হল শুধু শিক্ষার্থীদের আবাসস্থল নয়; এটি তাদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সবাইকে নিয়ে এই হলকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত আবাসিক পরিবার হিসেবে গড়ে তুলতে চাই।

    অধ্যাপক ড. আবদুস সামাদ ১৯৯৮ সালে শিক্ষকতা জীবন শুরু করে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেকচারার থেকে অধ্যাপক পদে উন্নীত হন এবং দীর্ঘদিন ধরে পুষ্টি, খাদ্য প্রযুক্তি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মেটাবলিজম ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পাঠদান ও গবেষণায় যুক্ত রয়েছেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান, অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের বর্তমান সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং ইবি ইউট্যাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে : শিক্ষা মন্ত্রণালয়

    September 1, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version