Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গার্লিক বাটার নান তৈরির সহজ রেসিপি
    জীবনশৈলী

    গার্লিক বাটার নান তৈরির সহজ রেসিপি

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 18, 20231 Comment2 Mins Read

    ঢাকা : যেকোনো কাবাবের সঙ্গে গার্লিক বাটার নান থাকলে জমে বেশ। এই রুটির স্বাদ ও গন্ধ অপূর্ব। সাধারণত রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাওয়া হয় এটি।

    তবে স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে বাড়িতে তৈরি করেই খেতে পারেন গার্লিক বাটার নান। ময়দা, ইস্ট ও অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এটি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    ময়দা- ২ কাপ

    ইস্ট- ১ চা চামচ

    গরম দুধ- ১ কাপ

    লবণ- পরিমাণমতো

    বেকিং পাউডার- ১ চিমটি

    গলানো বাটার- ৪ চা চামচ

    রসুন মিহি কুচি করা- ২ চা চামচ।

    যেভাবে তৈরি করবেন
    গরম দুধের সঙ্গে ইস্ট মিশিয়ে ভালো করে নাড়ুন। এবার দশ মিনিটের জন্য ঢেকে রাখুন। বড় একটি বোলে ময়দা, বেকিং পাউডার ও লবণ অর্থাৎ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে রসুন কুচি ও বাটার দিয়ে দিন।

    ইস্টযুক্ত দুধ আস্তে আস্তে ঢেলে খামির তৈরি করে নিতে হবে। চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে গরম পানি যোগ করুন। খুব নরম করে ডো বানাতে হবে, তাহলে নান নরম ও তুলতুলে হবে।

    এবার ডোয়ের উপর অল্প তেল বা বাটার মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। গরম কোনো জায়গায় রাখতে পারলে ভালো। কিছুক্ষণ পর দেখতে পারবেন, ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। তারপর ভাগ ভাগ করে নিয়ে রুটির মতো বেলে নিন। আপনার পছন্দ মতো শেইপে নান তৈরি করুন।

    অন্যদিকে তাওয়া গরম করতে দিন। বাটার দিয়ে মাঝারি আঁচে নানগুলো সেঁকে নিতে হবে। যখন দেখবেন নানের উপরের অংশ ফুলে উঠেছে, তখন এটাকে সাবধানে উল্টে দিন। এভাবে সময় নিয়ে একটা একটা করে নান সেঁকে তুলে নিন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    1 Comment

    1. DarbyF on July 13, 2024 12:36 pm

      Very interesting info!Perfect just what I was looking for!Blog money

      Reply
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version