Author: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

◉➤ বিদেশে বাংলাদেশি কর্মীদের অন্যতম শীর্ষ তিনটি গন্তব্য—মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের শ্রমবাজার দীর্ঘদিন ধরে নতুন কর্মীদের জন্য প্রায় বন্ধ। কূটনৈতিক তৎপরতা এবং নানামুখী প্রতিশ্রুতির পরও এই অচলাবস্থা কাটছে না। তবে আশ্চর্যের বিষয় হলো, বাজার সংকুচিত হওয়ার পরও সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারার আড়ালে জনশক্তি রপ্তানি খাতের কাঠামোগত দুর্বলতা এবং একক দেশ হিসেবে সৌদি আরবের ওপর অতি-নির্ভরতা ভবিষ্যতের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১১ লাখ ৩০ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। কিন্তু এর মধ্যে বিশাল একটি অংশ, অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ…

Read More

➤➤ আজ যে পূর্বাচল দেশের সবচেয়ে বড় পরিকল্পিত শহর হিসেবে পরিচিত, সেটি মূলত তিন জেলার মধ্যে বিভক্ত। দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ— এই তিন জেলার মধ্যে বিভক্ত থাকায় শহরটির প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, ভূমি রেকর্ড এবং নাগরিক সেবা পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছিল। এবার সে সমস্যার স্থায়ী সমাধানে গাজীপুর ও নারায়ণগঞ্জের মোট ১৬টি মৌজা ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, পূর্বাচলের প্রায় ৬ হাজার ২১ একর জমি ঢাকা জেলার আওতায় আসবে। একই সঙ্গে দেশের সবচেয়ে বড় পরিকল্পিত আবাসন প্রকল্পটি সম্পূর্ণভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে চলে আসবে। এতে ঢাকা জেলার আয়তন বাড়বে, আর কিছুটা ছোট…

Read More

◉➤ মশা নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে চলতি জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ জুনের তুলনায় দ্বিগুণ এবং আগস্টে তা তিন থেকে চারগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এডিস মশার বিস্তার রোধে কর্তৃপক্ষের ধারাবাহিক ব্যর্থতা এবং বছরব্যাপী নজরদারির অভাব ডেঙ্গু পরিস্থিতিকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার বিরূপ আচরণকে দায়ী করা হলেও, কীটতত্ত্ববিদরা স্পষ্ট জানিয়েছেন—মশা নিধনে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিসংখ্যানে ভয়াবহতার ইঙ্গিত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মাত্র এক মাসের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে রীতিমতো উল্লম্ফন ঘটেছে। গেল মে মাস ডেঙ্গু আক্রান্ত ৭১৪ জন…

Read More

➤ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির তকমা গায়ে মেখেও নির্বাচন করে পার পেয়ে যাবেন বলে ভেবেছিলেন বিএনপি নেতা ও চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তার সেই আশায় চূড়ান্ত পেরেক ঠোকা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না, এমনকি তার নির্বাচনী ফলাফলও আর প্রকাশ করা যাবে না। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো, আইনি মারপ্যাঁচে সাময়িক সুবিধা পেলেও শেষমেশ ঋণখেলাপিদের জন্য সংসদের দরজা বন্ধ-ই থাকছে। চট্টগ্রাম-৪ আসনে উপ-নির্বাচন কবে হচ্ছে,…

Read More

➤➤ সরকারি রাজস্ব ও সব ধরনের প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামী ১ জুলাই থেকে ‘এ-চালান’ (e-Challan) ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। ম্যানুয়াল চালান ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করে সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ‘ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে’ (টিএসএ) জমা নিশ্চিত করতে এবং আর্থিক স্বচ্ছতা বাড়াতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা স্বায়ত্তশাসিত সংস্থা এ-চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব সংগ্রহ বা জমা করতে পারবে না। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহের জন্য পৃথক কোনো ব্যবস্থা চালু থাকলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সংরক্ষিত সরকারি অর্থ ৩০ জুনের…

Read More

বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক অবদান রাখা মাটি ও মানুষের কবি, চিন্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বহুমাত্রিক অনুষ্ঠামালার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) পুরান ঢাকার দীননাথ সেন রোডের গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলায় নৃত্য, সংগীত, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দিনের অনুষ্ঠানমালা শুরু হলো। পরদিনও (২৫ এপ্রিল) একই ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দেড় হাজারের বেশি শিশু-কিশোর অংশগ্রহণের জন্য আবেদন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেবে বিশিষ্টজনেরা। শিগগিরই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে। শিশু-কিশোরদের এ আয়োজনে সার্বিক সহযোগিতায় গেন্ডারিয়া কচি-কাঁচা শিল্পীগোষ্ঠী। পুরো অনুষ্ঠানটির…

Read More

পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালিয়ে এই উন্মাদনার পারদ জ্বালিয়ে দিয়েছে। যখন পর্দার আড়ালে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল, তখনই এই হামলার পরিকল্পনা সাজানো হয়। রাশিয়ার দমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্টকে তিরস্কারের ভঙ্গিতে বলেছেন- ‘শান্তির দূত তার আসল চেহারা নিয়ে আবির্ভূত হয়েছেন এবার।’ এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংক্ষিপ্ত টিভি ভাষণে বলেছেন, এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘আর নেই’। রোববার (১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুর বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করেননি নেতানিয়াহু। নেতানিয়াহু আরও বলেন, বিপ্লবী গার্ড কমান্ডার ও ঊর্ধ্বতন পারমাণবিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। একইসঙ্গে ইরানি নাগরিকদের…

Read More

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরা রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসায় আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। নেটিজেনদের আঙুল এখন অভিনেতা আলভীর দিকে। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সে সন্দেহকে আরও জোরালো করে তুলেছে। কিন্তু এ ঘটনার সূত্রপাত ও বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বেশ কিছুদিন ধরেই কানাকানি চলছিল যে, তিথির সঙ্গে আলভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে; আর তা নিয়েই স্ত্রীর সঙ্গে অভিনেতার অশান্তি চলছিল। নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বৈশ্বিক আমদানি শুল্ক বাতিলের রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। ইতোমধ্যে ট্রাম্প এই রায়কে ‘জাতির জন্য লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেছেন, বিকল্প আইনি পথ ব্যবহার করে তিনি বৈশ্বিক শুল্ক আরোপ অব্যাহত রাখবেন। আল-জাজিরা জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, উচ্চ আদালত ‘বিদেশি স্বার্থের প্রভাবে’ এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আদালতের উদারপন্থি বিচারপতিদের ‘জাতির জন্য লজ্জা’ ও তাদের সঙ্গে একমত হওয়া রক্ষণশীল বিচারপতিদের ‘সংবিধানের প্রতি অবিশ্বস্ত ও দেশপ্রেমহীন’ বলে মন্তব্য করেন। তবে রায়ে নিরুৎসাহিত নন জানিয়ে ট্রাম্প বলেন, ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্ট তাকে বৈশ্বিক শুল্ক চালু রাখার আইনি ভিত্তি দেয়। আইনের ভিত্তি বদল শুক্রবারের…

Read More

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০২৬ সালে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর নিরাপত্তায় মোতায়েন রয়েছে ডিএমপির ১৫ হাজার সদস্য। আর, পুলিশের পাশাপাশি সারাদেশে নিরাপত্তায় কাজ করবে র‍্যাবও। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর ১২টা…

Read More