Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » একুশে পদকজয়ী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই
    Lead

    একুশে পদকজয়ী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 20, 2023No Comments1 Min Read
    একুশে পদকজয়ী গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ। ফাইল ছবি।

    ঢাকা : একুশে পদকজয়ী গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় ধানমণ্ডির নিজ বাসায় তিনি মারা যান।

    অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এই তথ্য নিশ্চিত করে জানান, জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মার্চে তাঁকে আইসিইউতেও রাখা হয়েছিল। একবার তাঁকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

    স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে কয়জন অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, তাদেরই একজন জিনাত বরকতুল্লাহ। সত্তরের দশকের শুরুতেই তার নৃত্যচর্চার সূচনা। প্রথম দিকে তিনি শাস্ত্রীয় নৃত্যের তিনটি ধারা ভারতনাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্যে শিক্ষা লাভ করেন। তবে পরবর্তী সময়ে জিনাত লোকনৃত্যেই নিজেকে অধিকতর মেলে ধরেন।

    জিনাত বরকতুল্লাহ অভিনয়ে পথচলা শুরু ১৯৮০ সালে ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। পরবর্তীতে ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’সহ অন্তত ৮০টি নাটকে তিনি অভিনয় করেছেন বলে জানা যায়।

    দেশে নৃত্যচর্চায় অসামান্য ভূমিকা রাখায় ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন জিনাত বরকতুল্লাহ। এ ছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছেন গুণী এই শিল্পী। তিনি নাট্যকার প্রয়াত মোহাম্মদ বরকতুল্লাহর স্ত্রী। তাঁর মেয়ে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version