Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আবার সাইমনের সঙ্গে পরীমণি
    আনন্দলোক

    আবার সাইমনের সঙ্গে পরীমণি

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 21, 2023No Comments1 Min Read

    ঢাকা : ঢাকাই সিনেমার অভিনয়শিল্পী সাইমন সাদিক ও পরীমণি। ‘রানা প্লাজা’ সিনেমায় প্রথম জুটিবদ্ধ হলেও সিনেমাটি আলোর মুখ দেখিনি। এরপর ‘পুড়ে যায় মন’সহ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা।

    বিরতির পর ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন পরীমণি-সাইমন। ‘ডোডোর গল্প’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাদের। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

    সিনেমাটিতে ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর পরীমণি আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প, প্রেক্ষাপট একেবারে আলাদা।

    অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প এটি। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস পরিচালক এটি যত্নসহকারে নির্মাণ করবেন। আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব। আশা করছি, সুন্দর একটি গল্প পর্দায় দেখতে পাবেন দর্শক।’

    ‘ডোডোর গল্প’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এটি। জি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

    সিনেমাটির নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু করব। একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version