Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাঝের ও শেষের শক্তিতে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর
    Lead

    মাঝের ও শেষের শক্তিতে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৩, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : শুরুটা যা হয়েছিল তা দেখে ইনিংস শেষে নিউজিল্যান্ড নিশ্চয়ই স্বস্তি খুঁজে পাচ্ছে। পাওয়ার প্লেতে ৩৬ রানে ৩ উইকেট হারানো দল ৫০ ওভার শেষে তুললো ২৫৪।

    শুরুর বিচারে এই স্কোরকে মোটেও মন্দ বলার সুযোগ নেই। তবে ম্যাচ জেতার জন্য যথেষ্ট কিনা সেটা প্রমাণের জন্য নিউজিল্যান্ড বোলারদের সামনে এখন বড় চ্যালেঞ্জ, সেটাই।

    মিরপুরে এর চেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার মতো অনেক নজির আছে বাংলাদেশের। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরুর তিন ব্যাটার তাদের এই ম্যাচে ব্যর্থ।

    মিডলঅর্ডারে হেনরি নিকোলস ও টম ব্যান্ডেল ব্যাট হাতে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। চতুর্থ উইকেট জুটিতে এই দুজনে যোগ করেন ৯৫ রান। নিকোলস ৬১ বলে ৪৯ রান তুলে ম্যাচে খালেদ আহমেদের দ্বিতীয় শিকার হন।

    উইকেটকিপার ব্যাটার টম ব্যান্ডেল একপাশ আঁকড়ে স্কোরবোর্ড সচল রাখেন। ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৮ বলে ৬৬ রান আসে তার ব্যাট থেকে। ক্রমশ বিপজ্জনক হয়ে উঠা ব্যান্ডেলকে নিজের ফিরতি স্পেলে ফেরান হাসান মাহমুদ।

    আগের ম্যাচে শূন্য রানে ফেরা স্পিনার রাচিন রবীন্দ্র সিরিজের দ্বিতীয় ম্যাচেও বেশিদূর যেতে পারেননি। ১০ রানে তাকে ফেরান স্পিনার মাহেদি হাসান।

    শেষের দিকে কোলে ম্যাকেঞ্চি, ইস সোধি ও কাইল জেমিসনের ব্যাটে নিউজিল্যান্ড ২৫৪ রানের চ্যালেঞ্জ দাঁড় করায়। শেষের ১০ ওভারে নিউজিল্যান্ডের লেজের সারির ব্যাটাররা ৬৫ রান যোগ করেন।

    ম্যাচে বাংলাদেশের পাঁচ বোলারের সবাই উইকেট পান। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা সাফল্য স্পিনার মাহেদি হাসানের। আর অভিষেকে দুই উইকেট পেলেও খালেদ আহমেদ ছিলেন খরুচে। ৯.২ ওভারে ৬০ রান দিয়ে তার অর্জন ২ উইকেট।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৮:০৬)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version