Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খুশকি ঠেকাতে ঘরোয়া টোটকা
    জীবনশৈলী

    খুশকি ঠেকাতে ঘরোয়া টোটকা

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 23, 2023No Comments2 Mins Read

    শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা। খুশকির কারণে চুল ঝরা, চুলের রুক্ষতাসহ বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনও দেখা দেয়। ভেষজ উপাদান দিয়ে খুশকি দূর করা নিরাপদ ও কার্যকর।

    নারিকেল তেল
    খুশকির প্রকোপ কমাতে সপ্তাহে ৩ দিন রাতে শোবার আগে চুলে নারিকেল তেল ম্যাসাজ করুন। তবে এক্ষেত্রে খাঁটি নারিকেল তেল খুঁজে নিতে হবে। তেল হালকা গরম করে চুলে বিলি কেটে ভালো করে ম্যাসাজ করুন।

    সকালে শ্যাম্পু করে ফেলুন। প্রথম ১ মাস সপ্তাহে ৩ দিন লাগাবেন। খুশকি কমে গেলে সপ্তাহে ২ দিন নিয়ম করে লাগালে খুশকি আর ফিরে আসবে না। নারিকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি স্ক্যাল্প ইনফেকশনের আশঙ্কাও কমিয়ে দেয়।

    নারিকেলের দুধ
    নারিকেলের দুধ ও তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকর। কোরানো নারিকেল অল্প পানি দিয়ে ব্লেন্ড করুন। রসটা ছেঁকে নিন। সপ্তাহে এক দিন এই নারিকেল দুধের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করুন। খুশকি দূর করার পাশাপাশি চুলের গোড়াও মজবুত হবে এতে। প্রাকৃতিকভাবে চুল নরম ও সিল্কি হবে।

    পেঁয়াজের রস
    দুটি পেঁয়াজ এক কাপ পানিতে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। সব চুলের গোড়ায় এই রস ভালো করে লাগিয়ে ম্যাসাজ করুন। একটা শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন। সপ্তাহে এক দিন করে নিয়মিত লাগান।

    টকদই
    খুশকি দূর করতে টকদই বেশ কার্যকর। ১ কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক ও চুলে তুলার বল দিয়ে লাগান। ১২ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে টকদইয়ের সঙ্গে একটা ডিম মিশিয়ে নিতে পরেন। শুষ্ক চুল উজ্জ্বল ও ঝলমল হয়ে উঠবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version