Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্ত্রীকে কখনোই বলবেন না ৫ সত্যি
    জীবনশৈলী

    স্ত্রীকে কখনোই বলবেন না ৫ সত্যি

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৩, ২০২৩No Comments2 Mins Read

    স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত একদম স্বচ্ছ কাচের মতো। যেন এক পাশে দাঁড়িয়ে অন্যপাশের চিত্রটা স্পষ্ট দেখা যায়। এই কাজটা করতে পারলে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ে।

    এমনকি দাম্পত্যের সাজানো বাগানে ফুটবে রং-বেরঙের ফুল। তবে তাই বলে সব সত্যি স্ত্রীকে বলতে যাবেন না যেন! কারণ এতে হিতে বিপরীত হতে পারে–এমনটাই অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

    তাই দাম্পত্যসম্পর্ক মজবুত করতে অবশ্যই ৫টি সত্যি আপনাকে সব সময়ই এড়িয়ে যেতে হবে। আসুন তা একে একে জেনে নিই।

    স্ত্রীর সীমাবদ্ধতা : কখনও স্ত্রীর সীমাবদ্ধতা নিয়ে সত্যি বলতে যাবেন না। যদি স্ত্রী দেখতে অসুন্দর, কম শিক্ষিত, দরিদ্র হন তবে তার এই সীমাবদ্ধতা তাকে বলা বন্ধ করুন। কারণ, স্ত্রীর এসব সীমাবদ্ধতা পছন্দ না হলে আপনি তাকে বিয়ে করা থেকে বিরত থাকতে পারতেন। যেহেতু বিয়ে করেই ফেলেছেন, তাই এ সত্যি বলা থেকে আপনাকে বিরত থাকতেই হবে। আর তা না হলে সংসারে কখনোই আপনি সুখী হতে পারবেন না।

    অতীত সম্পর্ক : অতীতে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকলে সে সত্যি কখনও স্ত্রীকে জানাতে যাবেন না। আপনি হয়তো নিজের দিক থেকে সৎ থাকার কারণে স্ত্রীকে জীবনের অতীতের সম্পর্ক বলতে চাইতে পারেন। তাই যদি হয়, এখনই সাবধান হন এবং এ সত্যি বলা থেকে পিছিয়ে আসুন। কারণ, আপনার স্ত্রীর জীবনে যদি কোনো অতীত সম্পর্ক না থাকে, তাহলে সে কখনোই এ সত্য হজম করতে পারবেন না। যদি স্ত্রীর কাছে সৎ থাকতেই হয়, তবে অতীতকে নিজে জীবন থেকে পুরোপুরি বিদায় দিন। স্ত্রী ছাড়া জীবনে অন্য মেয়ের প্রতি আসক্তি বন্ধ করুন। এতে স্ত্রীকে অতীত সত্যি না বললেও আপনার তা দোষের হবে না।

    বয়েজ টক : আপনার বন্ধুদের সঙ্গে নারীদের নিয়ে আপনারা কেমন আলোচনা করে থাকেন, তা কখনও স্ত্রীকে বলতে যাবেন না। এতে আপনার চরিত্র সম্পর্কে খারাপ ধারণা জন্ম নেবে আপনার স্ত্রীর। তাই চেষ্টা করুন, এ সত্যি স্ত্রীকে না জানাতে। বরং বন্ধুদের সঙ্গে এই বাজে বয়েজ টক থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে ফেলুন। আপনার ক্যারিয়ারে বেশি সময় ফোকাস রাখুন। তাহলে সামনের দিনগুলোতে সাফল্য আপনার হাতেই ধরা দেবে।

    একান্ত দুঃখ : কিছু দুঃখ থাকে একান্ত নিজের। তা কখনও কারো সঙ্গে শেয়ার করতে যাবেন না। এমনকি স্ত্রীর কাছেও না। এতে স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। অকারণেই নেমে আসতে পারে সংসারে অশান্তি। তাই কিছু দুঃখ মনের মধ্যে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ।

    পরিবারের কালো ইতিহাস : যদি আপনার পরিবারে কোনো নেতিবাচক ইতিহাস থাকে, তবে তা স্ত্রীর কাছে না বলাই ভালো। কেননা, পরিবারের সদস্য হিসেবে আপনাকেও স্ত্রী সন্দেহের চোখে দেখতে শুরু করবে। তাই নিজের ব্যক্তিত্বের ওপর জোর দিন। সৎ থাকুন। তাহলে স্ত্রীর থেকে এ সত্য লুকিয়ে গেলেও তার জন্য আপনি দায়বদ্ধ হবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ক্রাউন প্লাজা ঢাকায় বৈশাখী মেলা

    এপ্রিল ১২, ২০২৬

    ঈদ আয়োজন: আনন্দ, ঐতিহ্য আর মিলনের উৎসব

    মার্চ ২০, ২০২৬

    গুলশান শ্যুটিং ক্লাব কনভেনশনে শুরু হলো প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রামাদান ফেস্ট

    মার্চ ৩, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:০৯)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version