Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা
    Lead

    দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 29, 2023No Comments4 Mins Read

    যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের আবিষ্কার করা ডেঙ্গু টিকা সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো ‘সফলভাবে ট্রায়াল বা পরীক্ষা’ চালানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি’র বিজ্ঞানীরা।

    এই টিকার একটি ডোজ ডেঙ্গুর চারটি ধরণের জন্যই কার্যকর হবে বলে দেখতে পেয়েছেন তারা। এই টিকা আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ বা এনআইএইচ। টিকার নাম দেয়া হয়েছে টিভি০০৫। ডেঙ্গু টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা ছিল বাংলাদেশে।

    যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিন এবং বাংলাদেশের আইসিডিডিআরবি’র গবেষকরা যৌথভাবে এটি পরিচালনা করেছেন। আইসিডিডিআরবি গবেষকরা দাবি করছেন, ডেঙ্গু টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে দেখা গেছে এটি শিশু ও প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

    ডেঙ্গুর মোট চারটি ধরণ রয়েছে। এগুলো হচ্ছে ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪। গবেষকরা বলছেন, ডেঙ্গু টিকা আবিষ্কারে এনআইএইচ প্রথম প্রতিষ্ঠান নয়। এর আগে সানোফি ফার্মাসিউটিক্যালস এবং তাকেদা ফার্মাসিউটিক্যালস ডেঙ্গু টিকা তৈরি করেছে। “সানোফির টিকা তিনটি আলাদা ডোজের এবং এটি নয় বছরের কম বয়সী শিশু, যারা আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তাদের জন্য প্রযোজ্য নয়। আর তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গুর টিকা দুই ডোজের।

    এই টিকা ডেঙ্গুর মাত্র একটি ধরণের ক্ষেত্রেই কার্যকর,” বিবিসি বাংলাকে বলেন আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী রাশিদুল হক। যেভাবে পরীক্ষা করা হয় : ২০০৯ সাল থেকে এই ডেঙ্গু টিকার পরীক্ষা শুরু হয়। বাংলাদেশে এই টিকা পরীক্ষার সাথে যুক্ত দলটির নেতৃত্ব দিয়েছেন আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী রাশিদুল হক। তিনি বলেন, বাংলাদেশে পরীক্ষার আগে এটি যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলেও পরীক্ষা চালানো হয়েছে।

    এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল- দুই দেশেই প্রথম ও দ্বিতীয় ধাপের দুটি পরীক্ষাই করা হয়েছে। এ বিষয়ে রাশিদুল হক বলেন, যে কোন টিকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়- এই তিনটি ধাপে পরীক্ষা করা হয়। প্রথম ধাপে দেখা হয় যে, ওই টিকাটি মানুষের দেহে প্রয়োগের জন্য নিরাপদ কী না। দ্বিতীয় ধাপে দেখা হয়, টিকার নিরাপত্তা এবং এটির রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা।

    আর তৃতীয় ধাপের পরীক্ষায় এটির কার্যকারিতা দেখা হয়। অর্থাৎ যে জনগোষ্ঠীর উপর টিকা পরীক্ষা করা হয় তাদের মধ্যে কেউ আবারো ওই রোগটি দ্বারা আক্রান্ত হয় কী না। মি. হক জানিয়েছেন, বাংলাদেশে যে ট্রায়াল বা পরীক্ষাটি হলো সেটি শুধুমাত্র দ্বিতীয় ধাপের পরীক্ষা।

    অর্থাৎ এই টিকার নিরাপত্তা এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে কী না সে বিষয়টিই পরীক্ষা করে দেখা হয়েছে। ট্রায়ালের আওতায় ২০১৫ সাল থেকে ক্লিনিকাল ট্রায়াল ও ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে পড়াশুনাসহ পরীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হয়। পরে ২০১৬ সাল থেকে ডেঙ্গুর টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হয়।

    এর আওতায় গবেষকরা এক থেকে ৪৯ বছর বয়সী ১৯২ জনের উপর টিকা প্রয়োগ করেন এবং পরবর্তী তিন বছর ধরে তাদেরকে পর্যবেক্ষণ করেন। পরীক্ষায় অংশ নেয়া সবাই স্বেচ্ছায় এতে অংশ নেন এবং তাদের দৈবচয়ন পদ্ধতিতে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয় বলে জানানো হয়। টিকা দেয়ার আগে এদের সবাইকে চারটি আলাদা ভাগে ভাগ করা হয়। এদের মধ্যে এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিও ছিলেন। তৃতীয় ধাপের পরীক্ষা ভারতে করা হবে। চলতি মাস থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান আইসিডিডিআরবি এর বিজ্ঞানী রাশিদুল হক।

    যা পেয়েছেন গবেষকরা : আইসিডিডিআরবি’র গবেষকরা বলছেন, তিন বছর ধরে পর্যবেক্ষণের পর তারা দেখতে পান যে, বেশিরভাগ স্বেচ্ছাসেবকদের মধ্যে ডেঙ্গুর চারটি ধরণের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। যারা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তাদের দেহে এই অ্যান্টিবডির মাত্রাও বেশি পাওয়া গেছে। একই সাথে যাদের দেহে টিকা প্রয়োগ করার পর তিন বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে, তাদের কেউই এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হননি।

    আইসিডিডিআরবি এর বিজ্ঞানী রাশিদুল হক বলেন, এরই মধ্যে এই টিকা আমেরিকা এবং ব্রাজিলের জনগোষ্ঠীর উপর পরীক্ষা করা হয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম পরীক্ষা করা হলো। “আমাদের পপুলেশনেও আমরা দেখলাম যে এটা সেফ(নিরাপদ) এবং ইমিউনোজেনিক(রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে),” বলেন তিনি।

    যাদের উপর টিকা প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। কারো কারো শরীরে র‍্যাশ, জ্বর, মাথাব্যথার মতো উপসর্গ ছিল। “২৮% ভ্যাক্সিনেটেডের মধ্যে আমরা র‍্যাশ পাইছি, যে র‍্যাশ তিন-চার দিনের মধ্যে মধ্যে মিলায় গেছে।” তিনি বলেন, “র‍্যাশ হওয়াটা ভাল। আমরা বলি যখন এই ভাক্সি নটা দেয়া হলো তার মানে সেটা রিঅ্যাক্ট করতেছে বডিতে, এবং অ্যান্টিবডি প্রডিউস করতেছে। আমরা একে বলি হ্যাপি র‍্যাশ।”

    মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কাউকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা দেখা যায়নি। এটি যেভাবে আলাদা : ডেঙ্গুর বিরুদ্ধে বাজারে এরই মধ্যে দুটি প্রতিষ্ঠানের দুটি আলাদা টিকা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে সানোফি ফার্মাসিউটিক্যালসের ডেংভ্যাক্সিয়া নামে একটি টিকা।

    রাশিদুল হক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, ৯ বছরের বেশি বয়সীদের এই টিকা দেয়া যাবে। তবে তার জন্য অবশ্যই আগে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। আগে ডেঙ্গু আক্রান্ত না হলে এই টিকা দেয়া যাবে না। তিনি বলেন, এই টিকাটির মোট তিনটি ডোজ ছয় মাস পর পর নিতে হয়।

    শিশুদের উপর এর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়। এছাড়া এই টিকা বেশ ব্যায়বহুল। সেদিক থেকে দেখতে গেলে টিভি০০৫ নামে নতুন এই ডেঙ্গু টিকার মাত্র একটি ডোজই সব ধরণের ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর হবে। আলাদা আলাদা ডোজ নেয়ার দরকার হবে না। শিশুসহ সবার ক্ষেত্রে প্রযোজ্য। ডেঙ্গু আক্রান্ত না হলেও এই টিকা নেয়া যাবে। আর অন্য টিকার তুলনায় এটি সস্তা। বিবিসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version