Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ৬
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাফার গুলশান-বাড্ডা শাখার নবীন বরণ ও শরৎ উৎসব অনুষ্ঠিত
    Lead

    বাফার গুলশান-বাড্ডা শাখার নবীন বরণ ও শরৎ উৎসব অনুষ্ঠিত

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ২, ২০২৩Updated:অক্টোবর ৩, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), গুলশান বাড্ডা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও শরৎ উৎসব। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে এ অনুষ্ঠানটি হয়।

    শুরুতে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন মুগ্ধ করে উপস্থিত সবাইকে। শাস্ত্রীয় ও লোকসংগীতের সঙ্গে নাচের সমন্বয় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাফার গুলশান-বাড্ডা শাখার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

    শিশুপণ্য ‘কডোমো’ নিবেদিত নবীন বরণ ও শরৎ উৎসবে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সীমা হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসানুর রহমান বাচ্চু, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অন্তু করিম, ডেইলি ঢাকা প্রেসের প্রকাশক মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার, সম্পাদক খান মোহাম্মদ সালেক, বেইজক্যাম্প গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. জামিল হোসেন মজুমদার।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গুলশান বাড্ডা শাখার প্রধান নাসির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন গুলশান বাড্ডা শাখার উপাধ্যক্ষ তৌফিক অপু। অনুষ্ঠানে আগত অতিথি প্রত্যেকেই সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেয়ার জন্য গুলশান বাড্ডা শাখার ভূয়সী প্রশংসা করেন।

    অনুষ্ঠানে ফুড স্পন্সর করেছে প্রাণ গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল ডেইলি ঢাকা প্রেস, ইভেন্ট পার্টনার ‘রে কমিউনিকেশনস’, সহযোগী পার্টনার ‘এএসএন কনসার্ন’, বেইজক্যাম্প গ্রামার স্কুল, ই-বিজ ডিজিটাল, ফেবার ক্যাস্টেল। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

    ই-বিজ ডিজিটাল এএসএন কনসার্ন বেইজক্যাম্প গ্রামার স্কুল রে কমিউনিকেশনস
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

    মে ৫, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

    মে ৫, ২০২৬

    সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত

    মে ৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (রাত ২:১৬)
    • ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    • স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল
    • সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত
    • পরাজয়ের দ্বারপ্রান্তে মমতা
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version