Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ৬
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আমরা ওয়েজবোর্ড দিয়েছি, কার্যকর করার দায়িত্ব মালিকদের : প্রধানমন্ত্রী
    Lead

    আমরা ওয়েজবোর্ড দিয়েছি, কার্যকর করার দায়িত্ব মালিকদের : প্রধানমন্ত্রী

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৬, ২০২৩No Comments1 Min Read

    ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা তো ওয়েজবোর্ড দিয়েছি। বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব ওয়েজবোর্ড কার্যকর করা। মালিকদের বলব, খালি টাকা কামালে হবে না। যারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সার্ভিস দেয়, তাদের সুযোগ-সুবিধার বিষয়টিও দেখতে হবে।’

    শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    তিনি বলেন, ‘টেলিভিশন-রেডিও বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি। যার কারণে অনেকে কাজের সুযোগ পেয়েছে। অনেকে এটা সাহসও করেনি। আমাকেও বলেছে, আপনার বিরুদ্ধেই বলবে। আমি বলেছি, বললে বলবে। আমি খারাপ করলে বলবে।’

    জাতীয় সংসদে দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি। মানুষের সঙ্গে যারা কাজ করেছে। কারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, মনোনয়নে আমরা সে বিষয়টি মাথায় রাখি।’

    সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

    মে ৫, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

    মে ৫, ২০২৬

    সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত

    মে ৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (রাত ১২:৫৪)
    • ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    • স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল
    • সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত
    • পরাজয়ের দ্বারপ্রান্তে মমতা
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version