Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ৬
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পরিত্যক্ত ভবনে ১১৫ লাশ
    Lead

    পরিত্যক্ত ভবনে ১১৫ লাশ

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৭, ২০২৩No Comments2 Mins Read

    যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্রেমন্ট শহরের পরিত্যক্ত একটি ভবনে ১১৫ কি লাশ পাওয়া গেছে। ভবন থেকে ছড়ানো দুর্গন্ধে সেখানকার অধিবাসীরা টিকতে না পেরে পুলিশে অভিযোগ জানায়।

    পুলিশ ঘটনাস্থলে এসে ভবনটির ভেতর থেকে একে একে ১১৫ গলিত লাশ উদ্ধার করে। স্থানীয় সময় শুক্রবার (০৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটে।

    নিউইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিত্যক্ত ওই ভবনটি রিটার্ন টু নেচার ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠানের। তার টাকার বিনিময়ে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করে দেয়। সেই প্রতিষ্ঠানটিই সেখানে এতগুলো লাশ কেন রেখেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।

    তবে প্রতিষ্ঠানটির মালিক জন হালফোর্ড দাবি করেছেন, তিনি মরদেহগুলোর ট্যাক্সিডার্মি করিয়েছিলেন, তার পরও কেন দুর্গন্ধ ছড়াল সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।

    ট্যাক্সিডার্মি হলো এমন এক পদ্ধতি, যার সাহায্যে মানুষ বা কোনো প্রাণীর মরদেহের চামড়াকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়। হালফোর্ডের দাবি, তিনি এই ভবনটিতে মরদেহের ট্যাক্সিডার্মির কাজ করতেন।

    রাজ্য কর্তৃপক্ষ ভবনটিকে সিল করে দিয়েছে। রিটার্ন টু নেচার ফিউনারেল হোমের মালিক জন হালফোর্ড আরও জানিয়েছেন , সাম্প্রতিক সময়ে তিনি ভবনটি নিয়ে ঝামেলায় পড়েছেন। তবে ঝামেলাটা কি সেটা বলেননি ।

    তবে কলোরাডো অঙ্গরাজ্য সরকারের নথি বলছে, হালফোর্ড অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎকারের জন্য ভবনটির নিবন্ধন করলেও সেখানে ট্যাক্সিডার্মি করার কোনো অনুমতি ছিল বলে তার নিবন্ধনপত্রে লেখা নেই।

    এ ছাড়া আগামী মাসেই ভবনটির নিবন্ধনের মেয়াদ ফুরিয়ে যাবে। ফ্রেমন্টের শেরিফ অ্যালেন কুপার সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঘটনায় এখনো কাউকে অভিযুক্ত বা গ্রেফতার করা হয়নি।

    রাজ্যের অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগ জানিয়েছে, তারা পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করে যাচ্ছে। এ সময় তিনি জানান, ভবনটির ভেতরের দৃশ্য ভয়াবহ। অধিকাংশ মরদেহ গলে যাওয়ায় পরিচয় শনাক্তের জন্য সেগুলোর আঙুলের ছাপ, ডেন্টাল রেকর্ড বা ডিএনএ টেস্ট করা হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস লেগে যাবে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরই সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে জানানো হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

    মে ৫, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

    মে ৫, ২০২৬

    সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত

    মে ৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (রাত ১২:৫৪)
    • ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    • স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল
    • সরকার মিডিয়ার‘র নতুন হেড অফ প্রোগ্রাম তরুণ নাট্য নির্মাতা মো. ইয়াসির আরাফাত
    • পরাজয়ের দ্বারপ্রান্তে মমতা
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version