Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেন্টমার্টিন থেকে নিরাপদে ফিরল ৭০০ পর্যটক
    Uncategorized

    সেন্টমার্টিন থেকে নিরাপদে ফিরল ৭০০ পর্যটক

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 22, 2023No Comments1 Min Read

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ প্রায় ৭০০ পর্যটক নিয়ে সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিকাল ৫ টার কিছুক্ষণ পর টেকনাফের দমদমিয়া জেটিঘাটে জাহাজটি পৌঁছায়৷

    রোববার (২২ অক্টোবর) বিকালে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে নাফনদীর ডুবচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়।

    সেন্টমার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, বিকেলে দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল তা জানা নেই।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া ইঞ্জিন বিকল হয়ে কিছুক্ষণ আটকা ছিল। পরে এক ইঞ্জিন নিয়ে টেকনাফে রওনা করছে বলে শুনেছি। এর আগে সকালে কেয়ার ক্লোজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজও ইঞ্জিন সমস্যার কারণে সেন্টমার্টিনে নির্ধারিত সময়ের একটু দেরিতে পৌঁছায়।

    বারো আউলিয়া জাহাজের পরিচালক হোসাইন বাহাদুর বলেন , জাহাজ ডুবোচরে আটকা পড়ার কোন কারণই নেই। সেন্টমার্টিন থেকে নিয়ম অনুযায়ী ছেড়ে টেকনাফে নির্ধারিত সময়ে পৌঁছায় জাহাজটি৷

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। বিষয়টি দেখতেছি।

    কক্সবাজার নিরাপদে পৌঁছে পর্যটক
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

    May 19, 2026

    বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

    March 12, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version