Close Menu
    Facebook X (Twitter) Instagram
    বুধবার, মে ২০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ
    Uncategorized

    ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

    Toufiq ApuBy Toufiq Apuমে ১৯, ২০২৬No Comments3 Mins Read

    আনন্দলোক ডেস্ক : সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয় জন ব্যতিক্রমী মানুষকে “এম-রাইজ হিরো” সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ।

    ১৪ মে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ হিরোদের জীবনভিত্তিক ডকুমেন্টারি, হিরো রিভিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান। চলচ্চিত্রের পর্দার হিরোর হাত থেকে সমাজের বাস্তব জীবনের হিরোরা গ্রহণ করেন এই বিশেষ সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপ এর গ্রুপ হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ।

    এম-রাইজের প্রথম আসরে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অসংখ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছেন। ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।

    এছাড়া চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা প্রদান করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। অন্যদিকে প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতায় কাজ করে যাচ্ছেন।

    সম্মাননা পাওয়া হিরোদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এমন ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে উৎসাহিত করায় আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানান। স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করা জয় বড়ুয়া লাবলু বলেন, “আমি সবসময় বিশ্বাস করেছি প্রযুক্তি শুধু উদ্ভাবনের জন্য নয়, মানুষের জীবন সহজ ও সুন্দর করার জন্য হওয়া উচিত। মানুষের মুখে হাসি দেখার অনুভূতিই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এমন উদ্যোগকে ন্বাগত জানাই।”

    অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা করার জন্য ‘মা-বাবা ফাউন্ডেশন’ এর উদ্যোক্তা মো. রোস্তম আলী বলেন, “সমাজের অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের জন্য কাজ করতে গিয়ে আমি সবসময় চেষ্টা করেছি মানবিক আমাদের কাজকে মূল্যায়ন করায় এবং সমাজে ভালো কাজের অনুপ্রেরণা তৈরি করায় আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানাই। আমি চাই, দেশের আরও মানুষ মানবিক ও সামাজিক উদ্যোগে এগিয়ে আসুক।”

    গুণিদের হাতে সম্মননা তুলে দিতে পেরে শাকিব খান বলেন, `সত্যিকারের হিরোদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। যারা সমাজের ভেতরে থেকে নীরবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের এই উদ্যোগে স্বীকৃতি পাওয়া শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, পুরো সমাজের জন্য অনুপ্রেরণা। এম-রাইজের মতো প্ল্যাটফর্ম এমন মানুষদের সামনে আনে যারা আলোচনার বাইরে থেকেও বাস্তব পরিবর্তন তৈরি করছেন। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরও মানবিক কাজ ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

    সত্যিকারের হিরোদের সম্মান জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে আবুল খায়ের গ্রুপ এর গ্রুপ হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ বলেন, ‘আবুল খায়ের গ্রুপের যাত্রাটাই আসলে এক ধরনের অনুপ্রেরণার গল্প। একেবারে শূন্য থেকে শুরু করে আজ প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

    মার্চ ১২, ২০২৬

    গভর্নর আহসান এইচ মনসুরের হঠাৎ অফিস ত্যাগ, নতুন নিয়োগের গুঞ্জন

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬

    প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ, সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরাও

    ফেব্রুয়ারি ১৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • বুধবার (সকাল ১০:১৫)
    • ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
    • হাম চিকিৎসায় জরুরি নির্দেশনা
    • বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: জাতীয় জনস্বাস্থ্যে উদ্বেগ ও সংকট উত্তরণের পথ
    • বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা
    • ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version