Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দাউদকান্দিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    Ticker

    দাউদকান্দিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 22, 2023No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা  : দাউদকান্দিতে
    রবিবার (১৫ অক্টোবর) রাতে দাউদকান্দি মডেল থানার আয়োজনে থানা চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান। সভাটি সঞ্চালনা করেন, মডেল থানার সেকেন্ড অফিসার রওশন জাহান। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন,অতিরিক্ত পুলিশ সুপার (ডি,এস,বি) মতিয়ার রহমান ও পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।
    প্রধান অতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার উপর জোর দিয়ে বলেন, পৃথিবীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ইসলাম ধর্মে অন্য ধর্মের নিরাপত্তা বিধানে গুরুত্বারোপ করা হয়েছে। তিনি সবার সহযোগিতায় শারদীয় দূর্গা পূজাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহবান জানান।
    শারদীয় দূর্গা পূজ নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও মসজিদের ইমাম-খতিবরা তাদের মতামত তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করে জানান, অতীতের মতই সব সময় দাউদকান্দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত থাকবে।
    এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি বাসুদেব ঘোষ ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ আচার্য প্রমুখ।
    এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজ, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    এ বছর দাউদকান্দি উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ৪৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব শেষ হবে।

    আইনশৃঙ্খলা দাউদকান্দি সভা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version