Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিচ্ছেদ ভুলে একসঙ্গে টাইগার-দিশা
    Ticker

    বিচ্ছেদ ভুলে একসঙ্গে টাইগার-দিশা

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryOctober 29, 2023No Comments2 Mins Read

    বলিউডের জনপ্রিয় প্রেমযুগল ধরা হতো বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানিকে। নিজেদের মতো করে মুম্বাইয়ের রাস্তায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতেন সবার সামনে। ঘোষণা দিয়েই থাকতেন জুহূর সাগরপারের ফ্ল্যাটে। এরপর হুট করেই গেল বছরের মাঝামাঝি সময় দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় তাদের।

    এবার কাজের পরিপ্রেক্ষিতে আবারও একসঙ্গে হচ্ছেন তারা। জুটি বেঁধে সিনেমায় ফিরছেন একসঙ্গে। সিনেমার নাম ‌‘হিরো নাম্বার ওয়ান’।

    সিনেমাটি পরিচালনা করবেন বলিউডের তরুণ নির্মাতা জাগান শক্তি। এটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হিরো নাম্বার ওয়ান সিনেমার রিমেক।

    এই সিনেমায় গোবিন্দ ও কারিশমা কাপুরের স্থানে প্রধান চরিত্রে অভিনয় করবেন দিশা ও টাইগার। তাদের অভিনয়ের বিষয়টি ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা। তিনি বলেন, ‘টাইগার ও দিশার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। যা ইতোমধ্যেই পরীক্ষিত। তাদের এই জনপ্রিয়তা কাজে লাগিয়েই আমরা এই জুটিকে আবার পর্দায় আনার পরিকল্পনা করেছি।

    ১৯৯৭ সালের হিরো নাম্বার ওয়ান সিনেমার সঙ্গে নাম এক হলেও গল্পে ব্যাপক পরিবর্তন আনা হবে। শিগগিরই শুটিংয়ের কাজ শুরু হবে। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি। একসঙ্গে কাজ করতে তাদের কোনো সমস্যা নেই বলে আমাকে নিশ্চিত করেছেন। আশা করি দর্শকদের সুন্দর একটি গল্প উপহার দিতে পারব।’

    এর আগে ‘বাঘি ২’ সিনেমায় টাইগার ও দিশা জুটি হয়ে অভিনয় করেন। আহমেদ খানের পরিচালনায় সিনেমাটি নির্মাণে খরচ করা হয় মাত্র ৫৯ কোটি রুপি। মুক্তির পর বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নেয় ২৫৮ কোটি রুপি। এরপর আর জুটি বাঁধতে দেখা যায়নি তাদের।

    দীর্ঘ পাঁচ বছর পর আবারও তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ভক্তদের প্রত্যাশা, কাছাকাছি এসে পুরোনো অভিমান ভুলে আবারও ইন্ডাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় জুটি হয়ে উঠবেন তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version