Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিজয়নগরে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ
    Ticker

    বিজয়নগরে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 4, 2023Updated:November 4, 2023No Comments2 Mins Read

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতের নাম হাফিজুর রহমান (৬৫)। তিনি চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে। অভিযুক্ত জামাতার নাম শামীম মিয়া। তিনি পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে মেয়ের জামাতা শামীম মিয়া পলাতক রয়েছেন।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তারের সাথে পারিবারিক ভাবে শামীম মিয়ার বিবাহ হয়। নাহিদা আক্তার ও শামীম মিয়ার দাম্পত্য জীবনে ২ বছরের একটি শিশু সন্তান আছে।

    পারিবারিক নানান বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের গত ৮ অক্টোবর নাহিদা আক্তার তার স্বামী শামীম মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। নাহিদা আক্তার তাহার পিতার বাড়িতে চলে আসার পর সে না ফিরে গেলে শামীম তার বাবা হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়।

    নাহিদা আক্তার এরই মাঝে পরিবারের লোকজনদের কিছু না জানিয়ে পুনরায় স্বামীর সংসারে ফিরে যায়। কিন্তু তাদের মধ্যে পুনরায় দাম্পত্য জীবনের কলহের জের ধরে গক শুক্রবার নাহিদা তার বাবার বাড়িতে চলে যায়।

    নাহিদাকে ফিরিয়ে নিতে শামীমের বাবাসহ পরিবারের সদস্যরা তাদের বাড়িতে আসে। কিন্তু শামীমের সংসারে নাহিদা আক্তার ফিরে যাবে বলে জানিয়ে দেয়। এরই জেরে ভোরে শামীম শ্বশুর বাড়িতে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার শ্বশুর হাফিজুর রহমানকে হত্যা করে পালিয়ে যায়।

    বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘাতক শামীমকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

    নিহত
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version