Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত মেয়র, চালক নিহত
    Lead

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত মেয়র, চালক নিহত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 5, 2023No Comments1 Min Read
     জেলা প্রতিনিধি , নড়াইল: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। তবে এ ঘটনায় তার গাড়িচালক সুজন কর্মকার নিহত হয়েছেন। এক কাউন্সিলরসহ আহত হয়েছেন আরও দুজন।
    রোববার (৫ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত সুজন কর্মকার (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। আহতরা কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস, নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মেশকাতুল ওয়ায়েজিন লিটু এবং নড়াইল পৌরসভার অ্যাকাউন্ট্যান্ট সাইফুজ্জামান লিন্টু।
    বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
    আহত সাইফুজ্জামান লিন্টু জানান, দুপুর দেড়টার দিকে মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা ৫ নম্বর ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ির পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
    স্থানীয়রা আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    নড়াইল নিহত সড়ক দুর্ঘটনা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version