Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির ৩৪ ক্রীড়াবিদকে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান
    Ticker

    জাবির ৩৪ ক্রীড়াবিদকে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 8, 2023No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ক্রীড়া সেবাকল্যাণ ফাউন্ডেশন কতৃক প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৪ জন ক্রীড়াবিদকে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

    গতকাল (৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া কাউন্সিলের অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

    সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০০০ জন ক্রীড়াবিদকে এ বৃত্তির আওতায় আনা হয়।এতে এ্যাথলেটিকস্ ইভেন্টে মোঃ রাসেল মাহমুদ, মোছাঃ ফাতেমা তুজ জহুরা, মোছাঃ ছাবিকুন নাহার, তানজিনা আক্তার শর্মী, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সিফাত ফারহান সানি, আব্দুরাহ বিন আহমেদ ও ব্যাডমিন্টনে শাজনীন ইসলামকে এ বৃত্তি প্রদান করা হয়।

    এছাড়া ক্রিকেট ইভেন্টে আশরাফুল ইসলাম সিয়াম, মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ হুমায়ুন কবির, মোঃ উদয় মাহমুদ ও ক্রিকেট (নারী) ইভেন্টে সিনথিয়া সিলভী, মৃত্তিকা চাম্বুগং, সিফাত আরা রুমকি এ বৃত্তি দেওয়া হয়।

    এছাড়াও অন্যান্যদের মধ্যে ফুটবল ইভেন্ট মোঃ মাহামুদুল হাসান কিরন, আরশাদ হাবীব বিশাল, মোঃ তানভীর সিদ্দিকী সাইমুন, নুর উদ্দিন সজল, ফারহান ইমতিয়াজ, মোঃ সোহেল রানা। হ্যান্ডবল ইভেন্টে মোমিনুল ইসলাম, এস এম আবু কাজি সাদাত, আংহো খুমী, উটিং মং চাক, জসাইমং মারমা, বেবী খাতুন, শাহানাজ পারভীন শানু। বাস্কেটবল ইভেন্টে মানসিবুর রহমান সাধ, মোহাম্মদ ওয়ালিদ হাসান, শাহানুর রহমান। টেবিল টেনিসে অগ্নিজিতা দে সেঁজুতি ,সৈয়দা আলভী খোরশেদ, পাঅং বম এ বৃত্তির আওতায় রয়েছেন।

    বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বেগম নাছরিন বলেন, ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা প্রথমবারের মতো এ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। আমরা আশা করি এখন থেকে প্রতিবছরই এ বৃত্তির আওতায় আনা হবে জাবি শিক্ষার্থীদের।”

    বৃত্তির উপলক্ষ জানিয়ে তিনি বলেন, ” ক্রীড়াবিদদের শারিরীক স্বকীয়তা বজায় রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সর্বপরি আহতদের চিকিৎসা বাবদ এ বৃত্তি প্রদান করা হয়।”

    উল্লেখ্য, ৫ম শ্রেণী হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক ১ হাজার টাকা হারে বাৎসরিক ১২ হাজার টাকা এবং একাদশ শ্রেণী হতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার টাকা হারে বাৎসরিক ২৪ হাজার টাকা ১০০০ জন ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ১ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version