Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মিরপুর এলাকার ১২ গাড়িতে আগুন দেওয়ার টার্গেট ছিল চক্রটির
    Ticker

    মিরপুর এলাকার ১২ গাড়িতে আগুন দেওয়ার টার্গেট ছিল চক্রটির

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৫, ২০২৩Updated:নভেম্বর ১৫, ২০২৩No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুরে ১২ গাড়ি পুড়িয়ে দেওয়ার টার্গেট ছিল আটকদের। যারা রাজনীতির নামে মানুষের শান্তি-শৃঙ্খলা নষ্ট করবে, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করবে প্রচলিত আইনে তাদের দমন করা হবে। এতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

    মিরপুরে বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ ঘটনায় হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হাফিজুরের মোটিরসাইকেল থেকে পেট্রোল বের করে বাসে আগুন দেওয়া হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, একরাতে ১২টি গাড়িতে আগুন দেওয়ার টার্গেট ছিল তাদের।

    ডিসি জসীম উদ্দিন মোল্লা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির বাসটি জ্যামে পড়ে। এমন সময় তিনজন ব্যক্তি বাসটিতে উঠে আগুন ধরিয়ে দেয়। নিচ থেকে একজন আগুনের ভিডিও করছিলেন। ভিডিও করে তাদের বসদের দেখাতে চেয়েছিলেন। যে ব্যক্তি ভিডিও করছিলেন তাকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেন। যে তিনজন বাসে উঠে আগুন ধরিয়ে দেয় তাদের মধ্যে একজন তাকে ফোন করে বলেন- তারা ১০ নম্বর পর্যন্ত চলে আসছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতা তাদের বাসে আগুন দেওয়ার কাজে নিয়োজিত করেছে বলে স্বীকার করেছে তারা।

    তিনি বলেন, আটক হাজিফুর রহমানের মোটরসাইকেলের পেট্রোল দিয়ে বাসে তিনজনকে ৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এরমধ্যে ১ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় এবং বাকি ৪ হাজার টাকা আগুন দেওয়ার পর দেওয়ার কথা ছিল।

    অন্যদিকে, কৌশলগত কারণে মহানগর স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম জানায়নি পুলিশ। তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের ডিসি।

    আগুন লাগানো
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৩:১১)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version