Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ধামরাইয়ে ব্যতিক্রমি আয়োজনে শিক্ষকের বিদায় সংবর্ধনা
    Ticker

    ধামরাইয়ে ব্যতিক্রমি আয়োজনে শিক্ষকের বিদায় সংবর্ধনা

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৭, ২০২৩No Comments3 Mins Read

    ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে মো: ইসতিয়াকুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

    এমন ভাবে শিক্ষককে বিদায় জানানো হয়েছে যা স্বরণকালের ইতিহাস হয়ে থাকবে। প্রতিষ্ঠানের বিশাল মাঠের চতুর্দিকে প্রায় সাড়ে ১৪ শত শিক্ষার্থীকে দুই সারিতে সাজিয়ে তার মধ্যে দিয়ে হেঁটে সকল শিক্ষার্থীদের সম্ভোধনের মধ্যে দিয়ে ওই শিক্ষকের বিদায় জানানো হয়। ঔই ব্যতিক্রমি বিদায় অনুষ্ঠানের আয়োজনের নেতৃত্ব দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।

    গতকাল আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষকের ওই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ভূগোলের প্রভাষক ইসতিয়াকুল ইসলাম ভূগোলের শিক্ষক হিসেবে প্রায় সাড়ে ৭ বছর শিক্ষকতা করেছেন। তিনি জলসিড়ি ক্যান্টনমেন্ট কলেজে নতুন যোগদান করেন।

    নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের পূর্বে আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি বিদায় নেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, শিক্ষক, শিক্ষার্থীরা শিক্ষক ইসতিয়াকুল ইসলামকে এমনি এমনি বিদায় দেন নি। তৈরি করেছেন নতুন ইতিহাস। একজন শিক্ষক কতটা সম্মানের তা দেখিয়ে দিলেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

    বিদায়ের দিন আয়োজন করলেন ব্যতিক্রমি আয়োজন। অত্র প্রতিষ্ঠানের সাড়ে ১৪ শত শিক্ষার্থীদের বিশাল মাঠের চতুপার্শে দুই সারিতে দাড় করিয়ে হাততালির মধ্যে দিয়ে ওই শিক্ষককে বিদায় জানানো হয়। আফাজ উদ্দিন কলেজের শিক্ষার্থী আবু রায়হান, সাজ্জাদ হোসেন ও রাজীব হোসেন বলেন, ইসতিয়াকুল ইসলাম স্যার আমাদের খুব যত্নসহকারে পাঠদান করাতেন। একদিন কলেজে না আসলে তিনি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতেন। তার বিদায় মেনে নিতে পারছি না বলে কান্নায় ভেঙে পড়েন।

    কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক মাহবুব হোসেন ও যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক মোকাদ্দিস হোসেন বলেন, ইসতিয়াকুল ইসলাম আমাদের খুব ভালো একজন সহকর্মী ছিলেন। সদা হাস্যোজ্জল সদালাপী ছিলেন। তার বিদায় খুবই কষ্টদায়ক। কিন্তু তিনি পেশাগত জীবনে উন্নতি লাভ করুক এ কামনা করি। এতে শুধু প্রতিষ্ঠানের শিক্ষার্থীই নন সকল শিক্ষকসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারি উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রিয় শিক্ষককে বিদায় দিতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

    শুধু তাই নয় প্রিয় সহকর্মীদের অনেকেই প্রিয় শিক্ষক ইসতিয়াকুল ইসলামকে ধরে কান্না করতে থাকেন। এতে বাদ পড়েন নি প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। বিদায়ী শিক্ষক ইসতিয়াকুল ইসলাম বলেন, সাড়ে ৭ বছর আফাজ উদ্দিন কলেজে ভূগোলের প্রভাষক হিসেবে কর্মরত ছিলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন স্যারসহ সকল শিক্ষকবৃন্দ আমাকে সব সময় সহযোগিতা করেছেন।

    দূর্বল শিক্ষার্থীদের কিভাবে মেধাবী করে গড়ে তোলা যায় সব সময় কাজ করেছি। আফাজ উদ্দিন কলেজ থেকে যখন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার জলসিড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চলে আসি তখন ব্যতিক্রমি আয়োজনের মধ্যে দিয়ে আমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় যা আমার সারাজীবন মনে থাকবে। আমি আফাজ উদ্দিন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি।

    ধামরাই ব্যতিক্রমি আয়োজনে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ১:১৩)
    • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version