Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রেহেনা আক্তার কাজমী
    Uncategorized

    বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রেহেনা আক্তার কাজমী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 30, 2023No Comments1 Min Read

    চট্টগ্রাম ব্যুরো : বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীকে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

    জানা যায়, এই উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী পদত্যাগ করায় চেয়ারম্যান পদ শূন্য
    হওয়ায় উপজেলা
    পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ বিধিমালা ২০১০ এর ১৫ (১) বিধি অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান -১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

    ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করে রেহেনা আক্তার কাজমী বলেন, দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ চাই।

    ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে পাওয়া সুযোগের সবটুকুই কাজে লাগাতে চাই। যেই সময়টুকু দায়িত্বে থাকি, পরিকল্পনা করে দৃশ্যমান কিছু কাজ করতে চাই।

    উল্লেখ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৯ নভেম্বর পদত্যাগ করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

    মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্ধিতা করতেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

    বাঁশখালী উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

    May 19, 2026

    বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

    March 12, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version