Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বতন্ত্র প্রার্থীর এপিএসের নেতৃত্বে মাইক ভাংচুর চট্টগ্রামের পটিয়ায়
    Ticker

    স্বতন্ত্র প্রার্থীর এপিএসের নেতৃত্বে মাইক ভাংচুর চট্টগ্রামের পটিয়ায়

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 27, 2023No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর প্রচারণার মাইক ভাংচুরের ঘটনা ঘটেছে।

    এসময় ঘটনার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আবদুর রাজ্জাকের পুত্র মো: ইমতিয়াজ (১৮) নামের এক যুবক।

    আহত ইমতিয়াজ পটিয়া উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাসায় ফিরেছেন।
    ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর এপিএস নামধারী এমএ এজাজের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

    হামলার এক পর্যায়ে মাইক ভাংচুর করা হয় এবং নৌকা প্রার্থীর পোস্টার ছিঁড়া হয়।
    জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত এ নেতা এমএ এজাজের বাড়ি কুসুমপুরা ইউনিয়নে।
    নৌকা প্রতীকের প্রার্থী মঙ্গলবার বিকেলে কোলাগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

    এসময় পাশের ইউনিয়ন কুসুমপুরাতে মাইকের মাধ্যমে নৌকা প্রতীকের প্রচার করা হয়।
    মাইকিং এর এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর এপিএস পরিচয়কারী এজাজের নেতৃত্বে ১০-১৫ জনের কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলা করে এবং মাইক ভাংচুর করে।

    পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান জানান উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এজাজের নেতৃত্বে কিছু যুবক নৌকার মাঝির প্রচারণার মাইক ভাংচুর করেছে। বিষয়টি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

    এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ইন্ধনে এসব ঘটনা ঘটছে। নৌকার বিজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থী ঘটনার নেপথ্যে কাজ করছে।

    অপরাধ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version