Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নির্বাচন বর্জনের আহ্বানে জাবিতে বিএনপিপন্থি শিক্ষকদের জনসংযোগ
    Ticker

    নির্বাচন বর্জনের আহ্বানে জাবিতে বিএনপিপন্থি শিক্ষকদের জনসংযোগ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 27, 2023No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি:
    বিএনপি ঘোষিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে এ প্রচারণা করেন তারা। এ সময় জনসংযোগের অংশ হিসেবে বিভিন্ন দোকান, রিকশা এবং বাসে লিফলেট প্রদান করেন শিক্ষকরা।

    লিফলেটে ৫ দফা আহ্বান লেখা ছিল। এগুলো হলো- ৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন করা; ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা, কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকা; সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত করা; ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকগুলোতে লেনদেন এড়িয়ে চলা; রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকা।

    লিফলেট বিতরণকালে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনগনের মতামতকে উপেক্ষা করে একটি ডামি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে যা গণতন্ত্রের জন্য হুমকি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছে, তারই অংশ হিসেবে জনসাধারণকে সচেতন করার জন্য আজকের এই লিফলেট বিতরণ।

    জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, সারাদেশে ভোট বর্জনের প্রচারণায় জনগনকে সম্পৃক্ত করার অংশ হিসেবে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা এই কর্মসূচি পালন করছে। ডামি নির্বাচন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন নয়। প্রহসনমূলক এই নির্বাচন মোকাবেলায় আগামীতেও আমরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবো।

    দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ডামি নির্বাচন দাবি করে বলেন, যে ডামি নির্বাচন হচ্ছে তাতে জনগন অংশগ্রহণ না করে যাতে একটি অন্তভূক্তিমূলক নির্বাচনে সকলে অংশগ্রহণ করে সেজন্য সকলকে উৎসাহিত করছি, আহ্বান জানাচ্ছি।

    আমরা মনে করি এটা কোনো নির্দিষ্ট দলের বিষয় নয় বরং এটা একটি জাতির বিষয়। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হলে পুরো জাতি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে ভয়াবহভাবে ক্ষতির সম্মুখীন হবে। আশা করি আমাদের এই আবেদনে জনগন তাদের স্বার্থ সম্পর্কে সচেতন হবেন।

    এছাড়াও জনসংযোগ কর্মসূচিতে অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক তারেক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. আব্দুল হালিম, অধ্যাপক তালিম হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version