Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম
    Ticker

    গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 27, 2023No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো :
    ফুলকপি প্রতীক এর চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ফুলকপি প্রতীকে ভোট দিন। ভোটারদের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে। তিনি বলেন, আমি ঈমান আকিদায় বিশ্বাসী।

    আল্লাহ, আল্লাহ রসুল, অলি-আউলিয়ার নির্দেশিত পথে জীবন পরিচালনা করি। চট্টগ্রাম অলি-আউলিয়ার পূণ্যভুমি। এ চট্টগ্রামে কেউ অনিয়ম করে পার পাবেনা। আমার ভোটারদের প্রতি শতভাগ বিশ্বাস ও আস্থা আছে। ভোটারগন ভোট কেন্দ্রে উপস্থিত হলে তারা আমাকে বঞ্চিত করবেন না।

    সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেন, ভোট দেবেন একদিন, সেবা বুঝে নেবেন বছরের ৩৬৫ দিন। আমার দরজা সবার জন্য খোলা। কোন সেবা প্রার্থী আমার নিকট থেকে বঞ্চিত হবেন না। বিগত ৩০ বছর ধরে আমি পরীক্ষা দিয়ে আসছি, সেবা করে যাচ্ছি সেবাই আমার ব্রত।

    ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রি: বুধবার নগরীর ১৪ নং লালখান বাজার ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে ১০টি পথ সভায় ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ভোটারদের উদ্দ্যেশে এসব কথা বলেন।

    আজ ২৭ ডিসেম্বর দুপুরে টাইগারপাস মামা-ভাগিনা মাজার জেয়ারত শেষে সেখান থেকে গণসংযোগ শুরু করেন এবং গরীবুল্লাহ হাউজিং কলোনীতে তিনি জনসংযোগ শেষ করেন। ফুলকপি প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম মামা-ভাগিনা মাজার, চাঁনমারি রোড, পোড়া কলোনী, হাইলেভেল রোড, কুসুমবাগ ও গরীবুল্লাহ হাউজিং এলাকায় পথসভায় বক্তব্য দেন। গণসংযোগে সংশ্লিষ্ট এলাকার নানা শ্রেণী ও পেশার শতশত নাগরিক যোগদান করেন।

    পথসভায় এবং প্রার্থীর প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ের অডিটরিয়ামে নানা শ্রেণী পেশার নাগরিকদের মধ্যে মতবিনিময় করেন, নাছির খান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আলহাজ্ব ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরী, আরিফুল হক, নিজামুল আলম, সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, নুরুল আলম, জসিম উদ্দিন, হাফেজ আবু তাহের, আমিন, জুয়েল, খোকন, আনোয়ার, মিন্টু, মুন্না, রুবেল, সোয়ান, রাশেদ, ছোটমনি, সানাউল্লাহ কামাল উদ্দিন, নুরুল ইসলাম, সিদ্দিক আহম্মদ, আফজল মিয়া, নাসির উদ্দিন বুলু, রাসেদুল আলম, ইজাজুল ইসলাম, আশিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জাসান, হারুন ও বাবুলসহ অন্যরা।

    আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ২.৩০ মিনিটে ১৩ নং ওয়ার্ডের মাষ্টার লেইন সেন্ট জিবিয়াস স্কুল থেকে গণসংযোগ শুরু করবেন ফুলকপি প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

    চট্টগ্রাম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version