Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন সাঁতারু রাসেল
    Lead

    বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন সাঁতারু রাসেল

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ২৯, ২০২৩No Comments4 Mins Read

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত পর্যন্ত স্রোতধারার নাম-‘বাংলা চ্যানেল’।

    ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের এ বাংলা চ্যানেলটি ৩ ঘণ্টা ৩৫ মিনিটে পাড়ি দিয়ে ১৮তম আসরের প্রথম হয়েছেন সাঁতারু সাইফুল ইসলাম রাসেল।

    বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে পাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে এ সাঁতার শুরু হয়। যেখানে অংশ নিয়েছিলেন ৪৩ জন সাঁতারু। এরমধ্যে দুজন নারী ছিলেন।

    দুই নারীর মধ্যে এক ভারতীয়, ওই নারী সাঁতারুর নাম রচনা শর্মা ও বাংলাদেশি নারী সাঁতারুর নাম এম এস টি শোহাগী আক্তার। শেষ পর্যন্ত ৩ জন তাদের সাঁতার শেষ করতে না পারলেও অপর ৪০ জন শেষ করেছেন।

    এরমধ্যে দুই নারী ভারতের রচনা শর্মা ৫ ঘণ্টা এবং শোহাগী আক্তার ৪ ঘণ্টা ২৬ মিনিটে চ্যানেলটি পাড়ি দিয়েছেন। এবারের সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা। ১৮ তম বাংলা চ্যানেল সাঁতার-২০২৩’

    এর প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, অংশ গ্রহণকারীর মধ্যে ফজলুল কবির সিনা, আব্দুল্লাহ আল সাবিত, মাহমুদুর রহমান বনি সাঁতার শেষ করতে পারেননি।

    অন্যদের মধ্যে যথাক্রমে সাইফুল ইসলাম রাসেল ৩ ঘণ্টা ৩৫ মিনিট, এমডি ইলিয়াস হোসেন ৪ ঘণ্টা ৪ মিনিট, সুমন বালা ৪ ঘণ্টা ১১ মিনিট, মো. মনিরুজ্জামান ৪ ঘণ্টা ১৩ মিনিট, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত ৪ ঘণ্টা ১৫ মিনিট, সালাহ উদ্দিন ৪ ঘণ্টা ১৫ মিনিট, আবাদুল ইসলাম ৪ ঘণ্টা ১৭ মিনিট, এম এস টি শোহাগী আক্তার ৪ ঘণ্টা ২৬ মিনিট, মো. কামাল হোসেন ৪ ঘণ্টা ২৭ মিনিট, এমডি আব্দুল মতিন ৪ ঘণ্টা ২৭ মিনিট, মাহাদী হাসান সায়েম ৪ ঘণ্টা ৩৪ মিনিট, এমডি মইজ উদ্দিন মেরাজ ৪ ঘণ্টা ৩৫ মিনিট, এমডি মাহমুদুল হাসান ৪ ঘণ্টা ৩৮ মিনিট, এমডি ফারুক হোসেন ৪ ঘণ্টা ৩৯ মিনিট, এমডি নাসির উদ্দিন ৪ ঘণ্টা ৪০ মিনিট, শেখ মাহবুব উর রহমান ৪ ঘণ্টা ৪৩ মিনিট, এমডি জামিল হোসেন ৪ ঘণ্টা ৪৩ মিনিট, এমডি নাদিম মাহমুদ ৪ ঘণ্টা ৫০ মিনিট, আতিকুল ইসলাম ৪ ঘণ্টা ৫৫ মিনিট, জয়তু দাস ৪ ঘণ্টা ৫৫ মিনিট, উজ্জাল চৌধুরী ৪ ঘণ্টা ৫৯ মিনিট, রচনা শর্মা (ভারতীয়) ৫ ঘণ্টা, শরভ শমাদ্দার ৫ ঘণ্টা ২ মিনিট, এমডি গোলাম হাফিজ ৫ ঘণ্টা ৫ মিনিট, আল্লামা দিদার ৫ ঘণ্টা ৭ মিনিট, হুমায়েদ ইছাহাক মুন ৫ ঘণ্টা ৭ মিনিট, জাফর সাদাক ৫ ঘণ্টা ৭ মিনিট, এমডি জিহাদ হুসেন ৫ ঘণ্টা ১৫ মিনিট, মো. নাজমুজ সাকিব শিমুম ৫ ঘণ্টা ২৩ মিনিট, হাসান ইমাম ৫ ঘণ্টা ২৪ মিনিট, লিপটন সরকার ৫ ঘণ্টা ২৬ মিনিট, মুরাদ হোসেন ৫ ঘণ্টা ২৬ মিনিট, এমডি আবুল্লাহ আল রোমান ৫ ঘণ্টা ৩০ মিনিট, সবুজ কুমার বর্মন ৫ ঘণ্টা ৩৭ মিনিট, এস এম শারিয়ার মাহমুদ ৫ ঘণ্টা ৫৩ মিনিট, ফরিদ আহমেদ খান ৫ ঘণ্টা ৫৬ মিনিট, এমডি মুশা আহমেদ ৫ ঘণ্টা ৫৭ মিনিট, আব্দুল ইলা ৬ ঘণ্টা ১০ মিনিট, মোহাম্মদ তামিম পারভেজ ৬ ঘণ্টা ১০ মিনিট এবং এমডি ফজলে রাব্বি চৌধুরী ৬ ঘণ্টা ৩৫ মিনিটের সময় চ্যানেলটি পাড়ি দেন।

    এ সাঁতার উদ্বোধন করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী।

    ভারতীয় সাঁতারু রচনা ভাটিয়া শর্মা জানান, তিনি ভারতের TRICLUB GURGAON-এর একজন সাঁতারু ও ট্রায়াথলন কোচ।

    তিনি এই বছর ফিনল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ চার বারের আয়রনম্যান ৭০, ৩ ফিনিশার। তিনি তার ৫০তম জন্মদিনে ২০২৪ সালের জুলাইয়ে ইংলিশ চ্যানেল সাঁতার কাটতে প্রস্তুত হচ্ছেন।

    কয়েক বছর আগে যখন থেকে তিনি বাংলা চ্যানেল সম্পর্কে জানতে পেরেছিলেন, তখন থেকে তিনি এটি সাঁতার কাটানোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোভিড এটি ঘটতে বাধা দেয়।

    তিনি এখানে এসে রোমাঞ্চিত এবং তাদের সমর্থনের জন্য আয়োজক ও শোরোজ অ্যাডভেঞ্চারদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আরও আশা করেন ভবিষ্যতে ভারত থেকে সাঁতারুরা অংশগ্রহণ করবে।

    টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, আসলে এই সাঁতার প্রতিযোগিতা প্রশংসার দাবিদার।

    ইংলিশ চ্যানেলের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা চ্যানেল ও বিশ্বের দরবারে পরিচিতি লাভ করছে।

    প্রতিবছর কোনো না কোনো বিদেশি এই চ্যানেল পাড়ি দিচ্ছেন। আগামীতে উপজেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতা থাকবে এই চ্যানেল সাঁতারে।

    বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক।

    ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।

    বাংলা চ্যানেল অতিক্রম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (বিকাল ৫:১৫)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version