Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হোয়াটসঅ্যাপে থাকছে ডিফল্ট থিম কালার
    তথ্যপ্রযুক্তি

    হোয়াটসঅ্যাপে থাকছে ডিফল্ট থিম কালার

    DDP DigitalBy DDP Digitalজানুয়ারি ১২, ২০২৪No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপে পাবেন ডিফল্ট থিম কালার বেছে নেওয়ার সুযোগ ব্যবহারকারীরা। আপনার ইচ্ছামতো হোয়াটসঅ্যাপের সবুজ থিম কালারটি বদলে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে। এরই মধ্যে একটি হলো অ্যাপের থিম নির্বাচন। আইওএস ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

    গত এক বছরের বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ তার অ্যাপ্লিকেশনে এনেছে একের পর এক পরিবর্তন। কখনো তা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় নতুন কবচ যুক্ত করতে তো কখনো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। ওয়েববিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ তার আইওএস অ্যাপের জন্য একটি নতুন থিম ফিচার তৈরি করছে, যেমনটা দেখা গিয়েছে আইওএস ২৪.১.১০.৭০ আপডেটের লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটাতে।

    এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা পাঁচটি ভিন্ন রং থেকে একটি নির্বাচন করে অ্যাপটির জন্য একটি ডিফল্ট থিম কালার তৈরি করতে পারবেন। সবুজ ছাড়াও নীল, সাদা, কোরাল এবং বেগুনি রং পাবেন পছন্দ করার জন্য। মনে করা হচ্ছে আপাতত এগুলোর মধ্যে থেকেই বেছে নিতে পারবেন ব্যবহারকারী।

    মূলত চিরপরিচিত সবুজ রং থেকে বেরিয়ে যেতে চাইছে হোয়াটসঅ্যাপ। এই পরিবর্তনটি অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটা নতুন অভিজ্ঞতা দেবে। অন্তত তাদের যারা সুপরিচিত এই সবুজ রঙে বিরক্ত হয়ে উঠেছেন এবং চাইছেন অ্যাপের চেহারায় একটা বদল আসুক। ওয়েববিটাইনফো আরও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ ভবিষ্যতে ‘চ্যাট বাবল’-এর রং পরিবর্তন করার কথাও ভাবতে পারে।

    যদিও এখন পর্যন্ত, এই ফিচারটি ডেভলপমেন্ট স্তরে রয়েছে। অর্থাৎ বিটা টেস্টাররাও ব্যবহার করতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, এটি আইওএস অ্যাপের বিটা সংস্করণে চলে আসবে খুব শিগগির।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ

    এপ্রিল ২৬, ২০২৬

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    ডিসেম্বর ৮, ২০২৫

    রোববার আংশিক সূর্যগ্রহণ

    সেপ্টেম্বর ১৯, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৫৭)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version