Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শীতে হৃদরোগ এড়াতে করণীয়
    টিপস

    শীতে হৃদরোগ এড়াতে করণীয়

    DDP DigitalBy DDP DigitalJanuary 12, 2024No Comments2 Mins Read

    স্বাস্থ্য ডেস্ক: অন্যান্য সময়ের তুলনায় শীতে বাড়ে হার্টের সমস্যা। আর হার্টের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে। আসলে শীতকালে রক্তনালি সংকুচিত হয়ে পড়ে। অন্যদিকে শরীর গরম রাখতে রক্ত দ্রুত চলাচল করে। এর ফলে রক্তচাপ বেড়ে যায়।

    অন্যদিকে রক্তচাপ বাড়লে হার্টের সমস্যা আসে তার হাত ধরেই। তাই এ সমস্যার মোকাবিলা করতে শীতে সতর্ক জীবনযাপন করা জরুরি। এ সময় প্রতিদিনের জীবনে কিছু বদল আনতে পারেন। যা হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

    পাশাপাশি হার্ট অ্যাটাকের মতো বিপদের ঝুঁকিও কমিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, শীতে তাপমাত্রা অনেকটাই কমে যায়। ফলে রক্তনালি সংকুচিত হয়ে পড়ে। এর ফলে শরীর গরম রাখতে রক্ত দ্রুত চলাচল করে। যা হার্টের উপর বেশি চাপ তৈরি করে। আবার শীতে ডায়েটেও বদল আসে। এ সময় ফ্যাট ও মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। যা হার্টের উপর চাপ ফেলে। এমনকি শীতে আমাদের চলাফেরাও কমে যায়। এটি হার্টের উপর চাপ ফেলে।

    কীভাবে যত্ন নেবেন হার্টের চলুন জেনে নেই-

    ভাজাভুজি এড়িয়ে চলুন: ভাজাভুজি খাবারে ফ্যাটজাতীয় খাবারের পরিমাণ বেশি। তাছাড়া এ ধরনের খাবার আমাদের স্ট্রেস বাড়িয়ে দেয়। তাই হার্ট ভালো রাখতে এ ধরনের খাবার এড়িয়ে চলুন।

    শরীর গরম রাখুন: শীতে শরীর গরম রাখা একটি চ্যালেঞ্জ। শরীর ঠান্ডা হলেই হার্টের উপর চাপ বেশি পড়ে। তাই সঠিক জামা-কাপড় ও সোয়েটার পরে তবেই বাইরে বেরোন। ঘরের মধ্যেও শরীর গরম রাখতে পর্যাপ্ত পোশাক পরুন।

    শরীরচর্চা: শীতে অলস সময় পার করতে ভালোবাসেন সবাই। কারণ ঠান্ডা এ সময় জবুথবু হয়ে পড়েন কমবেশি সবাই। ফলে হার্টের সমস্যা আরও বেড়ে যায়। তাই এ সময় বেশি করে শরীরচর্চা করা জরুরি। রোজ অন্তত কিছুক্ষণ হাঁটাচলা করুন। তাই বলে আবার খুব বেশি শরীরচর্চাও হার্টের জন্য ভালো নয়। কারণ যাদের হার্টের সমস্যা আছে, তাদের বিপদ হতে পারে। তাই সীমিত পরিমাণ ব্যায়াম করুন।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version