Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়া শীর্ষ সন্ত্রাসী মোশাররফ অস্ত্রসহ গ্রেফতার
    অপরাধ-আদালত

    র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়া শীর্ষ সন্ত্রাসী মোশাররফ অস্ত্রসহ গ্রেফতার

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 13, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জের ভুলতাসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের আতঙ্ক, মাদক কারবারি, ভূমিদস্যু মোশাররফকে গ্রেফতার করেছে র‍্যাব।

    র‍্যাব বলছে, স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা মোশাররফ গত বছর র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মামলার অন্যতম আসামি।

    গতকাল শুক্রবার নারায়নগঞ্জের ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তালে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, দুটি মোবাইলফোন, নগদ টাকা উদ্ধার করা হয়।

    শনিবার ( ১৩ জানুয়ারি ) দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‍্যাব-৩ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

    তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায় গত ১৪ সেপ্টেম্বর র‌্যাবের অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী মোশাররফের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দলবদ্ধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়। এই ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

    সন্ত্রাসী মোশাররফের বিষয় র‍্যাব-৩ এর অধিনায়ক বপ্লেন, তার বিরুদ্ধে ভুলতা এলাকায় ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্ব, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশীশক্তি জানান দেয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

    এছাড়াও মোশাররফ স্থানীয় কয়েকটি কিশোর গ্যাং দলের নেতৃত্ব দেওয়ার তথ্য পাওয়া গেছে।

    আরিফ মহিউদ্দিন আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর র‌্যাবের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার কথা র‍্যাবের কাছে স্বীকার করেছে মোশাররফ। এছাড়াও সে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখল, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার করে।

    তার আধিপত্য বিস্তারে অস্ত্রের ঝনঝনানিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করে। অস্ত্রের মুখে এসব সন্ত্রাসী গ্রুপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কেউ প্রতিবাদ করলে তাকে নির্যাতনসহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। গ্রেফতার মোশাররফের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় একটি অপহরণ, একটি সরকারী কাজে বাঁধা দেওয়া এবং আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে।

    র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, মোশাররফ নারায়ণগঞ্জ জেলার উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়। ছোটবেলা থেকেই সে বেপরোয়া জীবনযাপন করত।

    দশম শ্রেণী পড়া অবস্থায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে। সন্ত্রাসী মোশাররফ গরুর খামার গড়ে তুলে। আর এই গরুর খামারের আড়ালে ফেনসিডিলের কারবার করত। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভুলতা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তার এই কার্যক্রমে ধীরে ধীরে সে এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠে।

    গ্রেফতার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version