Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার কলকাতার সিনেমায় বুবলী
    আনন্দলোক

    এবার কলকাতার সিনেমায় বুবলী

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJanuary 14, 2024No Comments2 Mins Read

    আনন্দলোক প্রতিবেদক: জয়া আহসানের পর এবার বাংলাদেশের আরও এক নায়িকা পা রাখছেন কলকাতার সিনেমায়। তিনি বহুল আলোচিত নায়িকা বুবলী। বাংলাদেশের পরিচালক রাশেদ শাহার থ্রিলারধর্মী সিনেমায় আরও অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

    এই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায় বাংলাদেশের পরিচালকের পরিচালনায় অভিনয় করলেন। ছবির গল্প অনেকটা এ রকম। মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন তিনি সব ছেড়েছুড়ে সবকিছু থেকে দূরে। মাঝে এখনও অঞ্জন অভিনয় করেন। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে।

    অন্যদিকে, ছবিতে অন্য এক চরিত্র ডিকে ভবঘুরে। কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এই দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র ছবির পরিচালক শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষকে জীবন অদ্ভুত ভাবে মিলিয়ে দেয়। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিনগুলো যেন রুপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয় নিয়তি তাদের কোন পথে নিয়ে যাবে? তারই গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাকে’। ছবিতে ‘অঞ্জন’ কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘ডিকে’ সৌরভ দাস। ‘ছবির পরিচালক’-এর ভূমিকায় শবনম বুবলী।

    ইতোমধ্যেই কলকাতার বিভিন্ন অংশে শুট করে ফেলেছেন তিন তারকা। কলকাতায় বুবলীর প্রথম আসা। শুটের ফাঁকে শহরকেও ঝাঁকি দর্শনে চেনার চেষ্টা করেছেন। কলকাতার খাবার খেয়েছেন তৃপ্তি করে। সেই সঙ্গে টলিউড এবং সহ-অভিনেতাদের প্রশংসায় পঞ্চমুখ। নায়িকা মাটির কাছাকাছি, পাল্টা দাবি কৌশিক-সৌরভের। নতুন সপ্তাহে পুরো টিম পৌঁছে যাবে উত্তরবঙ্গে। সেখানে হাড়হিম ঠান্ডা আর ঘন কুয়াশার জালে বোনা হবে গল্পের ক্লাইম্যাক্স। ছবির কাহিনীকার রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝর।

    পরিচালক রাশেদ রাহা বলেন, ছবিতে ‘অঞ্জন’ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তার বিসর্জন, বিজয়া দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একই ভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলী অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একমুঠো তারকা অভিনেতাকে। তাদের নাম ক্রমশ প্রকাশ্যে আসবে।

    ছবিটি মুক্তি পাবে ভারতে। যৌথ প্রযোজনায় নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট। আগামী মাসে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version