Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইরানের উৎসবে তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
    আনন্দলোক

    ইরানের উৎসবে তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJanuary 14, 2024No Comments1 Min Read

    আনন্দলোক প্রতিবেদক:  ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েবফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করেছেন কলকাতার সিনেমাতে।

    অভিনয় জীবনের শুরুতে ফারিণ কাজ করেছিলেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ফাতিমা’। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের ইষ্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে মনোনীত হয়েছে। এটি ফরজ চলচ্চিত্র উৎসবের ৪২তম আসর।

    ফারিণ বলেন, ‘ফাতিমা’ আমার নাটকে অভিনয়ে আসারও আগের কাজ। বলা যায় ক্যারিয়ারের শুরুর দিকের। পরিচালক সুখবরটি জানিয়েছেন। তবে এটা আমার জন্য ভীষণ ভালো লাগার খবর। এদিকে, কয়েক দিনের ছুটি কাটিয়ে গত শুক্রবার নতুন বছরে প্রথম নাটকের শুটিং করেন এই অভিনেত্রী। ‘ফাতিমা’ চলচ্চিত্রটি ৬ বছর আগে শুটিং হয়।

    আগামী ১৮ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে ফারিণ অভিনীত ‘অসময়’ নামের নতুন একটি ওয়েবফিল্ম। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ফারিণ অভিনীত কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি।

    এটি পশ্চিমবঙ্গে গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আসছে ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version