Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আটক ৮
    Lead

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আটক ৮

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 15, 2024Updated:January 15, 2024No Comments1 Min Read

    ছবি: প্রতীকি

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ও রানিদিয়া দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।

    এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আহত কয়েক জনকে জেলা এবং ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

    জানা গেছে,শনিবার দিবাগত রাতে স্টিল বডির নৌকার দুই মালিকের অংশের হিসাবের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হাতাহাতির পর্যায়ে গেলে তা দুই গ্রামের মানুষের মাঝে উত্তেজনা ছড়ায়।

    আগের রাতের ঘটনাকে কেন্দ্র করে অরুয়াইল বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ এসে ৮ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

    সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।এ সময় সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া মারামারি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version