Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এআই নকল করছে হাতের লেখা!
    তথ্যপ্রযুক্তি

    এআই নকল করছে হাতের লেখা!

    তথ্যপ্রযুক্তি ডেস্কBy তথ্যপ্রযুক্তি ডেস্কজানুয়ারি ১৭, ২০২৪No Comments2 Mins Read

    তথ্যপ্রযুক্তি: এআইয়ের ছোয়া এখন সর্বত্র। যে কাজই করুন না কেন এআইয়ের সাহায্য পেলে তা আরও সহজ ও দ্রুততর হয়ে যায়। তবে এআই আশীর্বাদ হয়ে এসেছে আমাদের জীবনে ততটা অভিশাপও বটে। একের পর এক ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ছে তারকাদের, যা দিয়ে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

    এছাড়া সম্প্রতি শুরু হয়েছে এআই ব্যবহার করে ভয়ংকর প্রতারণা। যে কারো কণ্ঠ নকল করে কাছের মানুষদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। প্রিয়জনদের গলার আওয়াজ নকল করে ফোন আসতে পারে আপনার কাছেও। বুঝে ওঠার আগেই ফাঁদে পড়ে যাবেন।

    শুধু তাই নয় এখন হাতের লেখাও নকল করছে এআই। সম্প্রতি আবু ধাবিতে অবস্থিত মহম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয়ে গবেষকরা নতুন একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যা মানুষের লেখা কয়েকটি প্যারাগ্রাফ বা লেখার নমুনা থেকে তার লেখা নকল করতে পারবে, যার জন্য মূলত একটি ট্রান্সফরমার মডেল কাজে লাগিয়েছে তারা।

    এটি এক ধরনের নিউরাল নেটওয়ার্ক যা কোনো কিছুর প্রসঙ্গ বা কনটেক্সট এবং অর্থ বোঝার জন্য তৈরি করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, হাতের লেখাও নকল করতে শিখে গেল এআই। যার অপব্যবহার শুরু হলে সমাজের জন্য ভয়ংকর।

    যে বিশ্ববিদ্যালয়ে এই প্রযুক্তিটি আবিষ্কার করা হয়েছে সেটি বিশ্বের প্রথম এআই বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। প্রতিষ্ঠানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা অনুমোদিত। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখনো এই বৈশিষ্ট্য জনসমক্ষে না আনলেও ধাপে ধাপে এই প্রযুক্তি বিকাশের কাজে লেগে পড়েছে তারা।

    বর্তমানে একাধিক অ্যাডভান্স প্রযুক্তি এবং রোবট রয়েছে যারা মানুষের হাতের লেখা তৈরি করতে পারে। তবে এই প্রযুক্তি সেই লেখার প্রসঙ্গ, অর্থ এবং প্যাটার্ন আরো ভালো ভাবে চিনতে পারবে বলে দাবি করা হচ্ছে।

    আরো দাবি করা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে কলম ছাড়াই যে কোনো মানুষের হাতের লেখা হুবহু নামিয়ে দেওয়া যাবে। তবে এটি সর্বসাধারণের হাতে গেলে বড় বিপদ হতে পারে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৭ জানুয়ারি, ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ

    এপ্রিল ২৬, ২০২৬

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    ডিসেম্বর ৮, ২০২৫

    রোববার আংশিক সূর্যগ্রহণ

    সেপ্টেম্বর ১৯, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৫৯)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version