Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘মেঘ’ এবার বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির কারিগর
    Ticker

    ‘মেঘ’ এবার বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির কারিগর

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 18, 2024No Comments2 Mins Read

    স্পোর্টস ডেস্ক :   সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির কথা এখন হয়ত অনেকেরই স্মৃতি থেকেই মুছে গিয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে গেলে আর প্রতিবছরের ফেব্রুয়ারি মাস এলেই কেবল খবরের শিরোনাম হন এই দুজন।

    তবে বিপিএল শুরুর আগে আরও একবার শিরোনাম হলেন প্রায় একযুগ আগে নিহত এই সাংবাদিক দম্পতি। কারণটা তাদের সন্তান মাহির সরোয়ার মেঘ।

    সাংবাদিক দম্পতির সন্তান মেঘ এবার বিপিএলে দুর্দান্ত ঢাকার জার্সির ডিজাইনার। গেলবছর ‘ও’ লেভেল শেষ করা মেঘ ক্রিকেটের সঙ্গেও যুক্ত।

    শেখ জামাল মাঠে নিয়মিত অনুশীলন করেন মেঘ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে বড় করতে চান তিনি। তবে ক্রিকেটের পাশাপাশি ডিজাইনের দিকেও চোখ আছে মেঘের।

    দুর্দান্ত ঢাকার অফিসিয়াল পেইজ থেকে গতকাল বুধবার জানানো হয়েছে মেঘের ডিজাইনের কথা। গতকাল ট্রফি উন্মোচনের সময়ে দেখা গিয়েছিল ঢাকার জার্সির ঝলক।

    একপাশে স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সিতে ছিল গাঢ় নেভি ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন শেড।

    সঙ্গে সোনালী এবং নীল রঙকেও সংযুক্ত করা হয়েছে। বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে হাতের দিকে আছে নকশাও।

    এর আগে গেলবছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল জার্সির ডিজাইন করেছিলেন মেঘ। সেবার জানিয়েছিলেন, ক্রিকেটের পাশাপাশি ডিজাইন করতেও ভালো লাগে তার।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।

    হত্যাকাণ্ডের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। এরপর সরকারের অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনেক আশ্বাস দিয়েছিলেন।

    তবে প্রায় একযুগ পার হয়ে গেলেও এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদনই জমা পড়েনি। পুলিশের দপ্তর ঘুরে বর্তমানে এই মামলার তদন্তভার পেয়েছে র‍্যাব। মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে শতাধিকবার।

    সাগর-রুনি পুত্র মেঘ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version