Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সরকারের কাছে সিয়ামের আর্জি
    আনন্দলোক

    সরকারের কাছে সিয়ামের আর্জি

    আনন্দলোক প্রতিবেদকBy আনন্দলোক প্রতিবেদকJanuary 18, 2024No Comments2 Mins Read

    আনন্দলোক: যানজট নিয়ে রাজধানীর প্রায় মানুষেরই ত্যক্ত অভিজ্ঞতা রয়েছে। সাধারণ থেকে অসাধারণ সকলেই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত। ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদও এর বাইরে না। বরং একটু বেশিই বিরক্ত তিনি। সামাজিক মাধ্যমে তার দেওয়া পোস্ট দেখে সেরকমই মনে হলো। বিষয়টি নিয়ে সরকারের প্রতি আর্জি জানিয়েছেন তিনি।

    গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে সিয়াম লিখেছেন, ‘নির্বাচনও শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাবো না। ভালো লাগে বলতে, আপন লাগে।’

    এরপর তিনি লেখেন, ‘‘একটা মানুষ যদি প্রতি দিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!”

    সবশেষে সরকারের প্রতি আর্জি জানিয়ে সিয়াম আরও লেখেন, ‘দয়া করে এখনও যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরাও পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।’

    মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত ওয়েব সিরিজ ‘টিকিট’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সিয়াম ছাড়াও অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ।

     

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version