Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বগুড়ার নন্দীগ্রামে মাটি কেটে বিক্রির অপরাধে মামলা-জরিমানা
    অপরাধ-আদালত

    বগুড়ার নন্দীগ্রামে মাটি কেটে বিক্রির অপরাধে মামলা-জরিমানা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 20, 2024No Comments1 Min Read

    এম, এ রাশেদ :  বগুড়ার নন্দীগ্রামে আবাদি জমি ও পুকুর সংস্কারের নামে মাটিখনন করে বিক্রির অপরাধে নিয়মিত মামলা ও একজনের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ডিত ব্যক্তি উপজেলার ভাটগ্রাম এলাকার বাবলু মিয়ার ছেলে নুরুন নবী।

    গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির জানান, উপজেলার বুড়ইল ও ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুকুর সংস্কারের নামে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রয় সিন্ডিকেটের বিরুদ্ধে শুক্রবার দিনভর অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    রিধইল মৌজায় অভিযানের সময় অপরাধীদের না পাওয়ায় জড়িত তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো- রিধইল এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে আবু জাফর (৫৫), একই এলাকার মোজাম হোসেনের ছেলে আতিকুল ইসলাম (৩৫) ও একাব্বর হোসেনের ওবাইদুল ইসলাম (৪৫)।

    ভাটগ্রাম মাসিন্দাগাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অপরাধীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার।

    নন্দীগ্রাম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version