Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বউ হওয়া কি মুখের কথা নিয়ে আবারো অভিনয়ে সরব সারা জেরিন
    আনন্দলোক

    বউ হওয়া কি মুখের কথা নিয়ে আবারো অভিনয়ে সরব সারা জেরিন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 23, 2024Updated:January 23, 2024No Comments1 Min Read

    বিনোদন ডেস্ক: আবার ও মিডিয়া পাড়ায় সরব হয়ে উঠছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা সারা জেরিন। সিনেমার কাজে খানিকটা বিরতির পর সম্প্রতি তিনি ‘বউ হওয়া কি মুখের কথা’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জুলফিকার আলী ভুট্টো পরিচালিত এ ছবিতে জেরিনের বিপরীতে অভিনয় করবেন নবাগত এক নায়ক।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হয় সারা জেরিনের। এরপর কাজ করেন ‘রোমিও ২০১৩’ ও ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমায়। কাজ করছেন নাটকেও।

    বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে রাজু চৌধুরী পরিচালিত সারা জেরিন অভিনীত ‘হিটার’ ও রুবেল মাহমুদের ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের সিনেমা দুটি। নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    সিনেমাটি প্রসঙ্গে সারা জেরিন বলেন, সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে ভিন্নতা আছে। আমি দাদুর আদুরে নাতনী। বিয়ে করতে চাই না। অনেকটা রাগী স্বভাবের। আমাকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অনেক দিন পর নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছি। বর্তমানে চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, নতুন বছর দর্শক ভালো কিছু উপহার পাবে।

    জানা গেছে, গত ১১ জানুয়ারি সাভারে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটিতে জেরিনের দাদার চরিত্রে আলী রাজ ও মায়ের ভূমিকায় থাকছেন রেবেকা। এতে পাঁচটি গান রয়েছে।

    সারা জেরিন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ভিশনের ৭ম বর্ষ পূর্তি

    November 10, 2026

    মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের সমন্বয়ের বার্তায় ঢাকায় ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০ অনুষ্ঠিত

    November 2, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version