Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেট ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি! লাগানো হচ্ছে ১৬০ ফ্লাডলাইট
    Ticker

    সিলেট ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি! লাগানো হচ্ছে ১৬০ ফ্লাডলাইট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 23, 2024No Comments2 Mins Read

    সিলেট অফিস: দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরের জন্য বর্তমানে শেষমুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটের সমস্যা দেখা দেয়ায় আসন্ন বিপিএল’র আসরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে ফ্লাডলাইটের ১৬০টি বাল্ব খুলে আনা হয়েছে এবং এগুলো সিলেটের স্টেডিয়ামে প্রতিস্খাপন করা হচ্ছে। বিসিবির অধীনে এ কাজ করা হয়েছে।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সিলেট পর্ব মাঠে গড়াচ্ছে শুক্রবার থেকে। মধ্যখানে একদিন বিরতি দিয়ে ছয়দিনে এখানে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    সংশ্লিষ্ট সূত্র বলছে, সিলেট স্টেডিয়ামের ফ্লাডলাইটের মান খুব বেশি ভালো নয়। ফলে দিবারাত্রির ম্যাচ থাকলে অন্য স্টেডিয়াম থেকে ফ্লাডলাইটের বাল্ব খুলে এনে প্রতিস্থাপন করা হয়ে থাকে। খেলা শেষে আবার সেগুলো ফেরত দেওয়া হয়।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী (ফরহাদ কোরেশী) জানান, খেলায় যাতে আলোকস্বল্পতার সমস্যা না হয়, সেজন্য বিভিন্ন সময়ে বাল্ব আনা হয়। খেলা শেষে বাল্বগুলো আবার ফিরিয়ে নেওয়া হয়।

    রাজশাহী স্টেডিয়াম থেকে ফ্লাডলাইটের বাল্ব সিলেটে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা। তিনি গণমাধ্যমকে জানান, নিজস্ব খরচে বাল্বগুলো বিপিএল শেষে রাজশাহীতে এনে লাগিয়ে দিয়ে যাওয়া হবে,এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সে গুলো খুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

    বাংলাদেশে অবশ্য এক স্টেডিয়ামের বাল্ব অন্য স্টেডিয়ামে খুলে নেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের ফ্লাডলাইটের বাল্ব খুলে খুলনা স্টেডিয়ামে লাগানো হয়েছিল। একই স্টেডিয়ামের বাল্ব নিয়ে লাগানো হয়েছিল চট্টগ্রাম স্টেডিয়ামেও।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। এ স্টেডিয়ামে কোনো সংস্কার কাজ করাতে হলে তাদের অনুমতির প্রয়োজন হয়।

    সংশ্লিষ্টরা বলছেন, স্টেডিয়ামের ফ্লাডলাইটের সমস্যা স্থায়ীভাবে সমাধান করার বিষয়টি বিবেচনাধীন।

    সিলেট ক্রিকেট স্টেডিয়াম
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version