Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার দৌড়ে আলোচনায় সাহেদা সুলতানা
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার দৌড়ে আলোচনায় সাহেদা সুলতানা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 23, 2024No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো: সময় যত ঘনিয়ে আসছে তত আলোচনায় আসছে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার সম্ভাবনাময় নাম। সারাদেশে বেশ আলোচনা চলছে এ নিয়ে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার সম্ভাবনা নিয়ে।

    এ আলোচনায় এখন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের মুখে মুখে আলোচনায় আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, সাবেক গণ-পরিষদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রামের আওয়ামী লীগের দুর্দিনের অভিভাবক, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা এম, এ, ওহাবের পুত্রবধূ ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা সাহেদা সুলতানার নাম।

    সৈয়দা সাহেদা সুলতানা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

    একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলা শাখা ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর সহ সভাপতি। তার শশুর এম, এ, ওহাব এবং শাশুরি আঞ্জুমান আরা বেগম এর নামে তিনি ওহাব আঞ্জুম যুব সংঘ প্রতিষ্ঠা করেছেন যার মধ্য দিয়ে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবক-যুবতীদের বেকারত্ব নিরসনে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

    নারী ক্ষমতায়ন, স্মার্ট নাগরিক তৈরি, দুস্থদের মাঝে ত্রাণ-শীতবস্ত্র-ঈদ উপহার বিতরণ, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সাথে ছিলেন এবং তার স্থানীয় এলাকায় যথেষ্ট সুপরিচিত।

    এছাড়া তার পৈতৃক বাড়ি মাইজভান্ডার দরবার শরীফে। তার বড় দুই ভাই বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ নাছির উদ্দিন মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন। তার বাবা মাইজভান্ডার এলাকায় সনামধন্য মওলানা মরহুম সৈয়দ আবদুল ওয়ারেচ।

    এদিকে পুরো চট্টগ্রাম ও হাটহাজারি এলাকায় বেশ আলোচিত হচ্ছে সৈয়দা সাহেদা সুলতানার নাম। আলোচিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী আওয়ামী পরিবারকে মূল্যায়ন করছেন। এ মূল্যায়নের ধারাবাহিকতায় এবার এম এ ওহাব পরিবারের মূল্যায়ন হতে পারে সকলের অভিমত।

    অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে আখতারুজ্জামান চৌধুরী বাবু, এবিএম মহিউদ্দিন চৌধুরী,আতাউর রহমান কায়সার, রফিকুল আনোয়ার পরিবারকে মূল্যায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবার এ ধারাবাহিকতায় মূল্যায়িত হতে পারে এম এ ওহাব, মোসলেম উদ্দিন আহমেদ ও ইসহাক মিয়ার পরিবারের।

    সংরক্ষিত নারী আসন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version