Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নেতা হওয়ার পর সম্পদের পাহাড় জাবি শাখা ছাত্রলীগ সেক্রেটারি লিটনের
    Ticker

    নেতা হওয়ার পর সম্পদের পাহাড় জাবি শাখা ছাত্রলীগ সেক্রেটারি লিটনের

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 24, 2024No Comments2 Mins Read

    রাজিব রায়হান, জাবি প্রতিনিধি: 

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলকার জমি দখল‌সহ অবৈধভাবে নানা উপায়ে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে।

    গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে এসব অভিযোগ তুলে লিটনকে অবাঞ্চিত ঘোষণা করেছে তাঁরই অনুসারিরা।

    এসময় হাবিবুর রহমান লিটনের ৬ হলের অনুসারীদের পক্ষে এ ঘোষণা দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী।

    লিখিত বক্তব্যে হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া থেকে আজ অবধি কর্মীদের খোঁজ না রাখা, কমিটির ২ বছর অতিক্রান্ত হবার পরেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সন্বয় না করা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও রাজনীতি বিকেন্দ্রীকরণ না করে নিজ হল কেন্দ্রিক চিন্তাচেতনা পোষণ করা, প্রত্যেকটি হলের কর্মীসভা করেও দীর্ঘদিন হল কমিটি না দেয়া, হল কমিটির বিষয়ে কথা বলতে চাইলে বিভিন্ন সময়ে নেতা-কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করা এবং নানান ব্যস্ততার অজুহাত দেখানো, এছাড়া সংগঠনের কর্মীদের নিয়ে চিন্তা না করে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলকার ‘জমি দখল’ এর মত ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত থাকেন।

    অতএব, এসকল গুরুতর অভিযোগ এবং নৈতিক স্খলনের প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা তাকে এই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করছি।

    নাম না প্রকাশ করার শর্তে লিটনের এক অনুসারি বলেন, সে নানা অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। সে হল কমিটি দিতে চায় না। কারণ হল কমিটি দিলে ভাগ বাটোয়ারা বেড়ে যাবে।

    এছাড়া বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকা গুলোতে বিভিন্ন সময়ে সে জমি দখল করেছে। সম্প্রতি তার বান্ধবীর শিক্ষক নিয়োগেও অবৈধ তদবীর করছে।

    এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

    তবে এর আগে তিনি গনমাধ্যমেকে বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি সার্বক্ষণিক ক্যাম্পাসেই অবস্থান করি। শুধু নিজের স্বার্থের কথা ভাবি এমন কথা যুক্তিহীন। তাছাড়া জমি দখলের অভিযোগের বিষয়েও কেউ কোন উপযুক্ত প্রমাণ দিতে পারবে না। এমন অভিযোগ ভিত্তিহীন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version