Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়েও মাদক বিক্রি!
    অপরাধ-আদালত

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়েও মাদক বিক্রি!

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 24, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: মো: নাসিম মোড়ল(৫৩)। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামে। তার পিতার নাম কাওসার আলী। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

    এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার নামে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েও এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে চালিয়েছেন মাদকের কারবার। অবশেষে র‌্যাবের হাতে আটক হলেন তিনি।

    বুধবার (২৪ জানুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি জানান, গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: নাসিম মোড়ল (৫৩)’কে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাসিম মোড়ল গোপালগঞ্জ জেলার সদর এলাকার মাদক সিন্ডিকেট চক্রের প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সর্বশেষ মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৬ মাস কারাগারে থেকে পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোন শুনানিতে হাজির হননি। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০২২ সালে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

    অধিনায়ক আরও বলেন, জামিনের পর থেকেই গ্রেফতারকৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িত থেকে মাদক ক্রয়-বিক্রয় করে নিজেকে আত্মগোপনে রেখে স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

    তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

    মাদক কারবারি গ্রেফতার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version