Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাচসাস পরিবার দিবস ২৪ ফেব্রুয়ারি
    আনন্দলোক

    বাচসাস পরিবার দিবস ২৪ ফেব্রুয়ারি

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৪, ২০২৪No Comments2 Mins Read

    বিনোদন রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সোনারগাঁও বাংলার তাজমহল-এ ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হবে।

    ১৯ জানুয়ারি বাচসাস সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বাচসাস সদস্যরা তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানান বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। নিবন্ধনের জন্য উদযাপন কমিটির আহবায়ক লিটন রহমান, সদস্য সচিব শফিকুল আলম মিলন ও সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

    নিবন্ধনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র‌্যাফেল ড্র।

    বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে, বাচসাস-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সদস্য আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় জড়িত তারা আবেদন করার সুযোগ পাবেন।

    বিশেষ করে যারা প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিং করে থাকেন। বাচসাস কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে ২৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

    আবেদনপত্র সংগ্রহ করা যাবে বাচসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী ও নির্বাহী সদস্য রুহুল আমিন ভূঁইয়ার কাছ থেকে।

    আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে ১০০ (একশ) টাকা মূল্যের ফরম সংগ্রহ করে, ফরম পূরণ করে ১০০০ (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন।

    বাচসাস
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (দুপুর ১:৩৬)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version