Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে ক্লিন সিটি, গ্রিন সিটি কার্যক্রম শুরু
    বাংলাদেশ

    সিলেটে ক্লিন সিটি, গ্রিন সিটি কার্যক্রম শুরু

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৫, ২০২৪Updated:জানুয়ারি ২৫, ২০২৪No Comments2 Mins Read

    সিলেট অফিস : সিলেটে ক্লিন সিটি, গ্রিন সিটি’ কার্যক্রম শুরু করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার সকালে নগরীর ২ নম্বর ওয়ার্ডে ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠান ও প্রবাসীদের সহযোগিতায় ডাষ্টবিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু করেন তিনি।

    এ উপলক্ষে নগরীর রসময় উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘ক্লিন সিটি’ বিনির্মাণে সচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠানে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতা নিয়ে ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো ২ নম্বর ওয়ার্ডের মাধ্যমে। ক্লিন সিটি, গ্রিন সিটি বিনির্মাণে এই ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    তিনি বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও তাদের মন পড়ে থাকে এই দেশে। তারা দেশের জন্য কাজ করতে চান, তাদের সুগোগ দিতে হবে। আমরা চাই, এই সিলেটকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে বিনির্মাণে তারা এগিয়ে আসুন।

    মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কিন্তু আমাদের সচেতনতার অভাবে আমরা পিছিয়ে আছি। সিলেটের শিক্ষাব্যবস্থার উন্নয়ন না হলে আমরা উন্নত জাতিতে পরিণত হতে পারবো না উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো শিক্ষার দিক দিয়ে অনকে পিছিয়ে রয়েছি, এ বিষয়ে নজর দিতে হবে।

    অনুষ্ঠানে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী রসময় উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট,একে লায়েক,সিলেট সিটি কর্পোরেশনোর প্রধান বর্জ্য ব্যবস্পনা কর্মকর্তা কর্ণেল অব: একলির আবেদিন,গোলাম মোস্তফা জিলানী,কয়েস আহমদ,শাহিন আহমদ,ড. মিসবাউর রহমান,স্কুলের প্রধান শিকাষ রফিক আহমদ,স্কুল পরিচালনা কমিটির সভাপতি আফসর আজিজসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ক্লীন সিটি গ্রীন সিটি সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫৬)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version