Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা
    Lead

    কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৭, ২০২৪No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ সময় তাদেরকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

    শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত কালো পতাকা মিছিল করার কথা রয়েছে বিএনপির।

    দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মিছিলে অংশ নেওয়া কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ দলের সিনিয়র নেতারা।

    এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মৌখিক অনুমতি মিলেছে। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

    এদিকে একই দাবিতে গতকাল শুক্রবার দেশের জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছিল বিএনপি।

    চলমান শান্তিপূর্ণ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ ‘গণফোরাম ও পিপলস পার্টি’, ‘এলডিপি’ কালো পতাকা মিছিল করবে। তারা আগামী ৩০ জানুয়ারি সমাবেশ করবে। তবে এই কর্মসূচিতে নেই গণতন্ত্র মঞ্চ।

    গত বছরের ২৮ অক্টোবর পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। তারপর দলটির সিনিয়র নেতাসহ সারা দেশে ব্যাপক ধরপাকড় করা হয়।

    এই অবস্থায় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তখন রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে তারা। আর নির্বাচনের পরে লিফলেট বিতরণ ও ঘরোয়া সভা-দোয়া মাহফিলের মধ্যে কার্যক্রম সীমিত ছিল বিএনপির।

    বিএনপি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (দুপুর ১২:১৩)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version